ঢাকাশনিবার , ১১ জুন ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সীতাকুণ্ডে বিস্ফোরণে আহত মানুষের পাশে ব্রাহ্মণবাড়িয়া জেলা স্টুডেন্টস্ ওয়েলফেয়ার

চমক নিউজ বার্তা কক্ষ
জুন ১১, ২০২২ ৭:৫৫ অপরাহ্ণ
Link Copied!

সীতাকুণ্ডে বিস্ফোরণে আহত মানুষের পাশে ব্রাহ্মণবাড়িয়া জেলা স্টুডেন্টস্ ওয়েলফেয়ার

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : সীতাকুণ্ড বিস্ফোরণে আহত মানুষের পাশে দাঁড়াতে আর্থিক সাহায্য নিয়ে এগিয়ে এসেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা স্টুডেন্টস্ ওয়েলফেয়ার এসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। গত ৪ মে রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে চট্টগ্রামের বি এম কন্টেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ড ও রাসায়নিক বিস্ফোরণে এখন পর্যন্ত প্রায় ৬৩ জনের মৃত্যু হয়, আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে দুই শতাধিক মানুষ। আহত মানুষদের বেশিরভাগই নিম্ন আয়ের, প্রতিনিয়ত ওষুধ ও চিকিৎসার খরচ বহন করা অনেকের পক্ষেই কঠিন হয়ে দাঁড়িয়েছে।

এমতাবস্থায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়স্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা স্টুডেন্টস্ ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে ছাত্রদের মধ্য থেকে চাঁদা উঠিয়ে প্রকৃত ক্ষতিগ্রস্ত ও অভাবী মানুষের হাতে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়েছে । গত ৮ জুন সংগঠনের পক্ষ থেকে সরেজমিনে পর্যবেক্ষণ করে ক্ষতিগ্রস্ত মানুষদের হাতে এ অর্থ তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি মোঃ ইয়ানুর রহমান ভূঁইয়া, সাধারণ সম্পাদক জুলকার নাঈম।

স/এষ্