ঢাকাবৃহস্পতিবার , ২৪ মার্চ ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

রাজশাহীতে ধান ক্ষেতে অজ্ঞাত ব্যক্তির লাশ

admin
মার্চ ২৪, ২০২২ ৬:১৪ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহীতে ধান ক্ষেতে অজ্ঞাত ব্যক্তির লাশ

মঈন উদ্দীন : রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় দেওপাড়া ইউনিয়নের ডাইংপাড়া এলাকায় ধান ক্ষেত থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।

গোদাগাড়ী মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান, এলাকাবাসী ধান ক্ষেতে লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। সেখান থেকে মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়।

ওসি বলেন, তাৎক্ষনিকভাবে লাশের পরিচয় পাওয়া যায়নি। তবে লাশের পরনে শুধু লঙ্গি ছিল। কি কারণে বা কিভাবে তার মৃত্যু হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

বিষয়টি তদন্ত চলছে। এছাড়াও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে।

স/এস্