ঢাকাবৃহস্পতিবার , ৭ এপ্রিল ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

মুন্সীগঞ্জে বিশুদ্ধ পানি ও স্যানিটেশন সমস্যায় ভোগছেন শিক্ষক- শিক্ষার্থীরা

এম এম রহমান 
এপ্রিল ৭, ২০২২ ২:৪৮ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জে বিশুদ্ধ পানি ও স্যানিটেশন সমস্যায় ভোগছেন শিক্ষক-শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ সদর উপজেলার বজ্রযোগনী ইউনিয়নের সুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নানা সংকটের মধ্যে পাঠদান। শিক্ষার্থীরা জানান, বিদ্যালয়টিতেবিশুদ্ধ পানি এবং স্যানিটেশন সমস্যায় ভোগছেন তারা। বিদ্যালয়টিতে কোন বাউন্ডারি ওয়াল নেই। দপ্তরি সংকটের কারনে বিদ্যালয়টির পরিস্কার পরিচ্ছন্নতার কাজ করছেন শিক্ষক- শিক্ষার্থীরা।

স্থানীয়রা জানান, জনবসতিপূর্ণ এলাকায় বিদ্যালয়টির অবস্থান। বিদ্যালটির চারপাশে থাকা গাছের শুকনো পাতা পড়ে বিদ্যালয় প্রাঙ্গন নোংরা হয়ে থাকে। বিদ্যালয়টির চারপাশে নেই কোন বাউন্ডারিওয়াল। বিশুদ্ধ পানির অভাব। ছাত্রছাত্রীদের ব্যবহারে জন্য নেই কোন ওয়াশব্লক ও ভালো স্যানিটেশন ব্যবস্থা।

দপ্তরি না থাকার কারনে বিদ্যালটির পরিস্কার পরিচ্ছন্নতার কাজ করছেন শিক্ষার্থীরা। বিদ্যালটিতে নেই কোন ওয়াশ ব্লক। বিদ্যালয়ের পাশে টিনের বেড়া দিয়ে শিক্ষার্থীদের ব্যবহারের জন্য ভাসমান টয়লেট নির্মান করা হচ্ছে। বিশুদ্ধ পানির অভাবে শিক্ষার্থীরা ছুটে যাচ্ছেন আশেপাশের বাড়ীঘরে কিংবা মসজিদে।

বিদ্যালটিতে শহীদ মিনার না থাকায় শিক্ষার্থীরা ভাষা শহীদদেরকে শ্রদ্ধা জানাতে পারছেনা। এমনকি ভাষা আন্দোলনের বিষয়েও কিছু জানতে পারছেনা। বিদ্যালটিতে শিক্ষার্থীরা নানামুখী সংকটের মধ্যে পাঠদান গ্রহণ করছেন বলেও জানিয়েছেন স্থানীয় অনেকে।

জানাগেছে, ১৮৯১ সালে স্কুলটি প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়টিতে সুয়াপাড়া ও এর আশপাশ এলাকার শিক্ষার্থীরা পড়াশোনা করেন। স্কুলটিতে প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেনি পর্যন্ত শিক্ষার্থীদের পাঠদান দেয়া হচ্ছে। ৪জন শিক্ষক এখন বিদ্যালয়টিতে শিক্ষার্থীদের পাঠদানে দায়িত্ব পালন করছেন। সহকারি একজন শিক্ষকের পদ খালি রয়েছে। স্কুলটিতে বর্তমানে সর্বমোট শিক্ষার্থীদের সংখ্যা ১৯০ জন।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, বিদ্যালয়টিতে শিক্ষার্থীরা নানা সংকটের মধ্যে পাঠদান গ্রহন করছেন। বিদ্যালয়ের ভিতরে এবং বাইরে ময়লা আবর্জনায় পরিপূর্ণ। বিদ্যালটির পূর্ব, পশ্চিম এবং দক্ষিনে মানুষের বসতবাড়ী। উত্তরে রয়েছে বিশাল একটি পুকুর। খেলাধুলোর পর্যাপ্ত মাঠ নেই বিদ্যালটিতে। নেই কোন শহীদ মিনার। নেই কোন ওয়াশব্লক। বিশুদ্ধ পানি এবং স্যানিটেশন সমস্যায় ভোগছেন শিক্ষার্থীরা। বিদ্যালটির মাঠের পূর্বপ্রান্তে টিনের বেড়া দিয়ে দুইটি টয়লেট নির্মাণ করা হচ্ছে।

বিদ্যালটিতে নেই কোন শহীদ মিনার। দপ্তরি না থাকায় বিদ্যালয়ের ভিতরে – বাইরে ময়লা আবর্জনার ছড়াছড়ি। নানা ধরনের সংকটের মধ্যেই বিদ্যালটিতে শিক্ষার্থীরা পাঠদান গ্রহণ করতে বাধ্য হচ্ছেন। বেশ কয়েকজন শিক্ষার্থীদের সাথে কথা হলে তারা জানান, স্কুল প্রাঙ্গনে তাদের বিশুদ্ধ পানি এবং স্যানিটেশন সমস্যায় ভোগেন তারা। স্কুলের গেইট কিংবা বাউন্ডারি ওয়াল নেই। খেলাধুলোর কোন মাঠ নেই।

শহীদ মিনার না থাকার কারনে তারা ভাষা শহীদদেরকে শ্রদ্ধা জানাতে পারছেনা। স্কুলটিতে নানামুখী সংকটের কারনে দিন দিন শিক্ষার্থীদের ভোগান্তি বৃদ্ধি পাচ্ছে। শিক্ষার্থীদের দাবি, স্কুলটিতে যেসব সমস্যা রয়েছে এগুলো যেন দ্রুত সময়ে কর্তৃপক্ষ সমাধান করেন। এতে শিক্ষার্থীরা লেখাপড়ায় আরো বেশি মনোযোগী হতে পারবে বলেও জানান শিক্ষার্থীরা।

বিদ্যালয় সংশ্লিষ্টরা জানান, বিদ্যালটিতে পর্যাপ্ত জায়গা না থাকার কারনে ওয়াশব্লক নির্মাণ করা যাচ্ছেনা। টিউবওয়েল কিংবা সাব মার্সেবল পাম্পের অভাবে বিশুদ্ধ পানি পাওয়া যাচ্ছেনা। শিক্ষক- শিক্ষার্থীরা ফিল্টার করা পানি পান করছেন। দপ্তরি না থাকার কারনে বিদ্যালটিতে পরিস্কার পরিচ্ছন্নতার কাজ করতে হচ্ছে শিক্ষক- শিক্ষার্থীদেরকে। শিক্ষার্থীদের স্যানিটেশন সমস্যা দূর করতে বিদ্যালয়ের মাঠে নির্মাণ করা হচ্ছে আধাপাকা অস্বায়ী টয়লেট। বিদ্যালয়টিতে যেসব সমস্যা রয়েছে এগুলো দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন বিদ্যালয় সংশ্লিষ্টরা।

সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছা. নাছিমা খানম বলেন, বিদ্যালয়টিতে যেসব সমস্যা রয়েছে এগুলোর বিষয়ে উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। বেশ কিছু সমস্যার সমাধান করা হয়েছে। বর্তমানে বিদ্যালটিতে যেসব সমস্যা রয়েছে এগুলো সমাধানের চেষ্টা করা হচ্ছে।

স/এষ্