ঢাকাবৃহস্পতিবার , ৪ ডিসেম্বর ২০২৫
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদ

চমক নিউজ বার্তা কক্ষ
ডিসেম্বর ৪, ২০২৫ ১০:১০ অপরাহ্ণ
Link Copied!

মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদ

আমি মোঃ সোহরাব মোল্লা। সম্প্রতি একটি অনলাইন পত্রিকায় আমার নাম উল্লেখ করে “অবৈধ সম্পদের পাহাড়” শিরোনামে যে সংবাদ প্রকাশ করা হয়েছে—তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, অসত্য এবং উদ্দেশ্যপ্রণোদিত। সংবাদে যেসব তথ্য উপস্থাপন করা হয়েছে সেগুলোর কোনোটিই বাস্তবতার সাথে সামান্যতম মিল নেই। আমাকে সামাজিক, পারিবারিক ও পেশাগতভাবে হেয় করার জন্যই পরিকল্পিতভাবে এই ধরনের মানহানিকর অপপ্রচার চালানো হয়েছে। কোনোরূপ যাচাই–বাছাই, তথ্যপ্রমাণ বা আমার বক্তব্য গ্রহণ না করেই এ ধরনের মানহানিকর রিপোর্ট প্রকাশ করায় আমি গভীরভাবে ক্ষুব্ধ ও হতবাক।

উক্ত রিপোর্টে আমার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, দুর্নীতি, বড় বড় ভবন নির্মাণসহ যেসব অভিযোগ আনা হয়েছে—তা পুরোটাই মনগড়া। আমি দীর্ঘদিন ধরে আইনসঙ্গত উপায়ে উপার্জিত টাকা দিয়ে স্বাভাবিকভাবে জীবনযাপন করে আসছি। আমার নামে প্রতিবেদনে উল্লেখিত কোনো সম্পত্তি বা আপত্তিকর কর্মকাণ্ডের তথ্য সত্য নয়। অপপ্রচারকারী সংবাদটি একতরফা, অতিরঞ্জিত এবং কোনো ধরণের তথ্যপ্রমাণ বা আমার বক্তব্য ছাড়াই প্রকাশিত হয়েছে—যা সাংবাদিকতার নীতি ও প্রেস কাউন্সিল আইন লঙ্ঘন করে।

সংবাদ প্রকাশের আগে আমার কাছ থেকে কোনো বক্তব্য নেয়া হয়নি—যা একজন সাংবাদিকের পেশাদার দায়িত্বের পরিপন্থী। এর ফলে আমার ব্যক্তিগত ইমেজ, পরিবার এবং কর্মস্থল—সব ক্ষেত্রেই মানহানি হয়েছে।

অতএব, আমি দৃঢ়ভাবে ঘোষণা করছি যে—
১. উক্ত সংবাদ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
২. সংবাদটি প্রকাশকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার অধিকার আমি সংরক্ষণ করছি।

ধন্যবাদান্তে,
মোঃ সোহরাব মোল্লা

 

– প্রেস বিজ্ঞপ্তি