মিজানুর রহমানের জন্মদিন পালন
নিজস্ব প্রতিবেদক : সম্মিলিত সাংস্কৃতিক জোট উত্তরার সকল সদস্যদের আয়োজনে বুধবার ঢাকা পদাতিক এর সভাপতি, বাংলাদেশ পথনাটক পরিষদের সভাপতি মিজানুর রহমানের জন্মদিন পালন করা হয়েছে। এসময় উত্তরার বিভন্ন সংগঠনের পক্ষ থেকে মিজানুর রহমানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। রাজধানীর উত্তরায় হোটেল আমিরাতে জন্মদিনের অনুষ্ঠানের উপস্থিত ছিলো ড. সোলেমান কবির, শফিউল গনি, ইখতিয়ার হোসেন,রুমি খন্দকার, আশরাফুল আলম সবুজ, সোহেলসহ আরো অনেকে।

