ঢাকাবৃহস্পতিবার , ২৪ মার্চ ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

মানিকগঞ্জের সাটুরিয়ায় ধান ক্ষেত থেকে ইউপি সদস্যের মরদেহ উদ্ধার

admin
মার্চ ২৪, ২০২২ ৯:১৫ অপরাহ্ণ
Link Copied!

মানিকগঞ্জের সাটুরিয়ায় ধান ক্ষেত থেকে ইউপি সদস্যের মরদেহ উদ্ধার

কৃষ্ণ চন্দ্র রাজবংশী, মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় ফরহাদ হোসেন (৫০) নামের এক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার বরাইদ ইউনিয়নের পাতিলাপাড়া এলাকার ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ফরহাদ হোসেন পাতিলাপাড়ার এলাকার মৃত দারোগালীর ছেলে। তিনি স্থানীয় বরাইদ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আশরাফুল আলম জানান, বিকেলে বাড়ি থেকে বের হন ফরহাদ মেম্বার এবং রাতে বাড়ি না ফেরায় তাকে খোঁজাখুঁজি করে পরিবারের সদস্যরা। এরপর আজ সকালে প্রতিবেশি মাহিন্দ্র মন্ডলের বাড়ির পাশের ধানক্ষেতের তার মরদেহ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।

খবর পেয়ে মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের পর মৃত্যুর আসল কারন জানা যাবে এবং এ বিষয়ে থানায় মামলা দায়ের হবে বলেও তিনি জানান।

স/এষ্