ঢাকাশনিবার , ৯ এপ্রিল ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ব্রডব্যাড সেবা গ্রাম পর্যায়ে পৌছে দিতে কাজ করছে সরকার : পলক

admin
এপ্রিল ৯, ২০২২ ৫:১৯ অপরাহ্ণ
Link Copied!

ব্রডব্যাড সেবা গ্রাম পর্যায়ে পৌছে দিতে কাজ করছে সরকার : পলক

হিলি প্রতিনিধি : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, মাত্র ১৩ বছরের মধ্যে আমাদের ডিজিটাল বাংলাদেশের সপ্নদ্রষ্ঠা সজিব ওয়াজেদ জয়ের তত্বাবধায়নে আমরা যে ডিজিটাল বাংলাদেশ পেয়েছি তার সেবা এবং সুফল গ্রামের ত্রিনোমূল মানুষ যেন পায় সেই কারনে আমি বিভিন্ন ইউনিয়ন পরিদর্শন করছি।

২০২৫ সালের মধ্যে ১ লক্ষ ৯ হাজার কানেক্টিভিটি পৌছিয়ে দেওয়া হবে বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি অফিস ও গ্রাম অঞ্চলে। ইতিমধ্যে সরকার কানেকট্রেক বাংলাদেশের আওতায় ৭০০ ইউনিয়ন এবং বিটিসিএলসহ বাংলাদেশ আইসিটি বিভাগের আওতায় ৪ হাজার ৫০০ ইউনিয়ন পরিষ কে ভাইবার অপটিক্যাল হাইস্পিড ব্রডব্যান্ডের আওতায় এনেছি। শিক্ষিত বেকারদের প্রতিযোগিতায় টিকে থাকতে হলে তথ্য প্রযুক্তি শিক্ষার বিকল্প নেই।

এজন্য বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এর মধ্যে দেশে ইনোভেশন ইকোসিস্টেম গড়ে তোলার মাধ্যমে বেসরকারি বিনিয়োগের গতি বৃদ্ধি করতে ডিজিটাল উদ্যোক্তা তৈরী করবে শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার।

এই সেন্টারে প্রশিক্ষণের মাধ্যমে লাখ লাখ শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের সৃষ্টি করবে সরকার। শনিবার বিকেলে দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার ১নং খট্রামাধপাড়া ইউনিয়ন পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান হারুন-উর রশিদ হারুন, উপজেলা নির্বাহী অফিসার নূর-এ আলম, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন, ইউপি চেয়ারম্যান কাউছার রহমানসহ অনেকেই।

স/এষ্