ঢাকারবিবার , ২০ মার্চ ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

বোয়ালমারীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন

admin
মার্চ ২০, ২০২২ ৭:৫৪ অপরাহ্ণ
Link Copied!

বোয়ালমারীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন

হাসান মাহমুদ মিলু, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে এক প্রবীন ব্যক্তিকে শারীরিকভাবে নিগৃহীত করায় এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী। এ ঘটনায় বোয়ালমারী থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত শনিবার বিকেলে জেলার বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের কদমী গ্রামের বাসিন্দা হাজ্বী আ. ওহাব শেখ (৮২) পার্শ্ববর্তী বনমালীপুর গ্রামের বীরমুক্তিযোদ্ধা আবুল বাসার রুমি মিয়ার বাড়ি যাচ্ছিলেন। ওই বাড়ির সামনে থেকে ওই ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মিজানুর রহমান সোনা মিয়ার অনুসারী রাকিব মোল্যা, মোরাদ মোল্যা, ছাদি মোল্যা, পান্নু মোল্যা, ছানোয়ার মোল্যাসহ ২০/২৫ জন আ. ওহাব শেখকে শারীরিকভাবে লাঞ্ছিত করে জোর করে রূপাপাত ইউনিয়ন পরিষদে নিয়ে যায়।

সেখানে আগে থেকেই অপেক্ষামাণ রুপাপাত ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান ওরফে সোনা মিয়া ওহাব শেখকে লাথি মারে এবং চড় থাপ্পড় মারে। পরে বিষয়টি জানতে পেরে আ. ওহাব শেখের ছেলে আবু সাঈদ ৯৯৯ নম্বরে ফোন দিয়ে সহায়তা চাইলে বোয়ালমারী থানা পুলিশ ওহাব শেখকে উদ্ধার করে।

এ ব্যাপারে আ. ওহাব শেখ বলেন, ইউপি নির্বাচনে সোনা মিয়ার বিরুদ্ধে গিয়ে নৌকায় ভোট দেয়ায় আমাকে সোনা মিয়া ও তার লোকেরা শারীরিকভাবে নিগৃহীত করেছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই। তিনি আরো বলেন, সোনা মিয়া একজন মাদক ব্যবসায়ী এবং বিএনপি-জামায়াতের দোসর।

স/অ