ঢাকাবুধবার , ১১ মে ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

বেনাপোলে সড়ক দুর্ঘটনায় কেড়ে নিল ছাত্রলীগ নেতা ‍সুমনের প্রাণ

চমক নিউজ, বেনাপোল অফিস
মে ১১, ২০২২ ৯:৩২ অপরাহ্ণ
Link Copied!

বেনাপোলে সড়ক দুর্ঘটনায় কেড়ে নিল ছাত্রলীগ নেতা ‍সুমনের প্রাণ

মো. রাসেল ইসলাম: যশোরের বেনাপোলে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সুমন মাহমুদ (৩২) নামে এক ছাত্রলীগ নেতা।

বুধবার (১১ মে) সকালে রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত সুমন বেনাপোল পোর্ট থানার নারায়নপুর গ্রামের মৃত ইয়ার আলীর ছেলে ও বেনাপোল পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

বেনাপোল উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রাসেল ও বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুলফিকার আলী মন্টু সহকর্মীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত ছাত্রলীগ নেতা সুমন ছাত্রলীগের রাজনীতিতে সর্বাদা মাঠে সক্রিয় ছিলেন। তার অকাল মৃত্যুতে সংগঠনটির অভাবনীয় ক্ষতি হলো।

এর আগে গত ৫ মে রাতে বেনাপোল পৌর সভা সড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হয়েছিলেন সুমন। এ সময় স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে যশোর ও পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যায়।

স/রা