বেনাপোলে ভ্রমন ট্রাক্স জালিয়াতির ঘটনায় ৫ ভারতীয় পাসপোর্ট যাত্রী আটক
মোঃ সাইদুল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: সরকারের ৫০০ টাকা মুল্যের ভ্রমন করের ট্রাক্স কপি ও বন্দরের ৫৩ টাকার ট্রাক্সের দুটি কপি জালিয়াতির ঘটনায় ৫ ভারতীয় পাসপোর্টধারীকে আটক করেছে বন্দরের নিরাপত্তা কর্মীরা।
শুক্রবার বিকালে ভারত প্রবেশ কালে বন্দরের প্যাছেঞ্জার টার্মিনাল থেকে তাদের আটক করা হয়।
নিরাপত্তাকর্মী ও পাসপোর্টধারীরা জানান, পাসপোর্টধারীরা চেকপোষ্টে পৌছে তাদের পূর্বপরিচিত এক যুবককে ভ্রমন ট্রাক্স ও বন্দর ট্রাক্স কাটতে পাসপোর্ট ও টাকা দেয়।
পরে তারা সেই পাসপোর্ট ও ট্রাক্স কপি নিয়ে ভারত ফেরার পথে সন্দেহ হলে ধরে বন্দরের নিরাপত্তা কর্মীরা। পরে সোনালী ব্যাংক ও বন্দরের কর্মীরা ট্রাক্স পরি পরীক্ষা করে জালিয়াতি ধরে।
পরে ৫ জনকে আইনী ব্যবস্থার জন্য আটক করা হয়। এদিকে প্রতিনিয়ত একটি চক্র বেনাপোল সীমান্তে যাত্রীদের ভ্রমন কর জালিয়াতির ঘটনা ঘটালেও প্রশাসনের তদারকির অভাবে কোন ভাবে থামছেনা। এতে লাখ লাখ টাকা সরকারের ট্রাক্স ফাঁকি হচ্ছে।

