ঢাকাবৃহস্পতিবার , ২০ ফেব্রুয়ারি ২০২৫
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

বেনাপোলে পুলিশের অভিযানে ট্রাকের টায়ার থেকে ফেনসিডিল উদ্ধার

চমক নিউজ, বেনাপোল অফিস
ফেব্রুয়ারি ২০, ২০২৫ ১০:১৪ অপরাহ্ণ
Link Copied!

বেনাপোলে পুলিশের অভিযানে ট্রাকের টায়ার থেকে  ফেনসিডিল উদ্ধার

মো. সাইদুল ইসলাম, বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে অভিনব কায়দায় ট্রাকের টায়ারের মধ্যে লুকিয়ে রাখা ২৫০বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বেনাপোল গাজীপুর গ্রাম থেকে ফেনসিডিলের চালানটি আটক করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামী পালিয়ে যায়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি গাজীপুর গ্রামের মামুন হোসেন বিপুল পরিমাণ ভারতীয় ফেনসিডিল এনে তার বাড়িতে ট্রাকের টায়ারের ভিতর বিশেষ কায়দায় লুকিয়ে রেখেছেন। এমন সংবাদের ভিত্তিতে তার বসতবাড়িতে অভিযান চালিয়ে ট্রাকের টায়ারের ভিতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এবিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মো. রাসেল মিয়া বলেন, ফেনসিডিল উদ্ধারের ঘটনায় পলাতক আসামী মামুন হোসেন সহ অজ্ঞাতনামা ২ জন আসামীর বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।