ঢাকাসোমবার , ৬ জুন ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

বিশ্ব পরিবেশ দিবসে তিতুমীর কলেজ বিতর্ক ক্লাবে অনুষ্ঠিত হলো বারোয়ারী বিতর্ক প্রতিযোগিতা

admin
জুন ৬, ২০২২ ১:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

বিশ্ব পরিবেশ দিবসে তিতুমীর কলেজ বিতর্ক ক্লাবে অনুষ্ঠিত হলো বারোয়ারী বিতর্ক প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক : পরিবেশ সপ্তাহ ও ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সরকারি তিতুমীর কলেজ বির্তক ক্লাবের উদ্যোগে বারোয়ারী বিতর্ক প্রতিযোগিতা ও প্রদর্শনী সংসদীয় ডিবেট অনুষ্ঠিত হয়। গতকাল রবিবার (৫ই জুন ) কলেজ ক্যাম্পাসের বিজয় বিতর্ক মঞ্চে প্রতিযোগীতা শেষে বিজয়ীদের হাতে পরিবেশ বান্ধব গাছ পুরষ্কার হিসেবে তুলে দেয়া হয়।

এসময়ে উপস্থিত ছিলেন বিতর্ক ক্লাবের মডারেটর ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জনাব সালমা বেগম,প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি মাহবুব হাসান,সাধারণ সম্পাদক মোঃ মির্জা রাকিব,ভারপ্রাপ্ত সভাপতি সোম্য পিউরিফিকেশন।

সাধারণ সম্পাদক মোঃমির্জা রাকিব বলেন,”পৃথিবী হোক সবার”তাই বিতার্কিকদের মধ্যে পরিবেশ রক্ষা,রিসাইকেলিং, গ্রিন ওয়াশিং, কার্বন নিঃসন কমানো ইত্যাদি বিষয়গুলোর সম্পর্কে ধারনা দিতেই ১-৭ জুন পরিবেশ সপ্তাহ হিসেবে ঘোষণা করি এবং তারই ধারাবাহিকতায় বারোয়ারী ও সংসদীয় ডিবেট আয়োজন করে এই বিশেষ দিনটিকে আমরা উদযাপন করলাম।

অনুষ্ঠান শেষে কলেজের উপাধ্যক্ষ জনাব মোঃমহিউদ্দিন এর উপস্থিতিতে ক্যাম্পাস প্রাঙ্গনে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়।

সেই সময় ছিলেন ক্লাবের কার্যনির্বাহী সদস্য,চুড়ান্ত ও প্রাথমিক সদস্য প্রমূখ।

স/এষ্