ঢাকাবুধবার , ৬ এপ্রিল ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

বাল্যবিয়ে প্রতিরোধে নওগাঁয় ব্র্যাকের সমন্বয় সভা

কাজী কামাল হোসেন,নওগাঁ 
এপ্রিল ৬, ২০২২ ৯:৩৯ অপরাহ্ণ
Link Copied!

বাল্যবিয়ে প্রতিরোধে নওগাঁয় ব্র্যাকের সমন্বয় সভা

বাল্যবিয়ে প্রতিরোধে নওগাঁয় সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬এপ্রিল) দুপুরে ব্র্যাক সেলফ কর্মসূচী নওগাঁর আয়োজনে সদর উপজেলা পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

নওগাঁ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক এ সমন্বয় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ইলয়াস তুহিন রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ আক্তার নাইছ ও ব্র্যাক সেলফ কর্মসূচীর জোনাল ম্যানেজার সুফিয়া বেগম, জেলা ব্যবস্থাপক আবু সায়েম,ডেপুটি ম্যানেজার শরিফুল আলম, অফিসার সেলফ নওগাঁ আমিনুল ইসলাম।

এ সময় উপজেলা প্রশাসনে কর্মরত সব দপ্তরের কর্মকর্তা ও ৭টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সাংবাদিক, শিক্ষক, ম্যারেজ রেজিস্টার, ইমাম এবং এনজিও প্রতিনিধি অংশগ্রহণ করেন। এ সময় বাল্যবিয়ে প্রতিরোধে প্রশাসনের সঙ্গে সমন্বয় বাড়ানো, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ কর্মকৌশল বাস্তবায়নে কার্যকরী উদ্যোগ বিষয়ে আলোচনা করা হয়।

স/এষ্