ঢাকামঙ্গলবার , ১৪ সেপ্টেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

পাইকগাছায় দুই শিশু সন্তানসহ গৃহবধূ ১৫ ধরে নিখোঁজ

চমক নিউজ মফস্বল বিভাগ
সেপ্টেম্বর ১৪, ২০২১ ৬:২৭ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছায় দুই শিশু সন্তানসহ গৃহবধূ ১৫ ধরে নিখোঁজ

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি: পাইকগাছার চাঁদখালীর কানুয়ারডাঙ্গা থেকে রিজিয়া পারভিন (২৫) নামে এক গৃহবধূ তার দুই শিশু সন্তানসহ নিখোঁজ হওয়ার ১৫ দিনেও উদ্ধার হয়নি। এঘটনায় নিখোঁজ রিজিয়ার স্বামী ইকবাল হোসেন থানায় সাধারণ ডায়েরী করেছেন।

থানায় জিডি ও পারিবারিক সূত্র জানায়, উপজেলার চাঁদখালী ইউনিয়নের কানুয়ারডাঙ্গা গ্রামের ইকবাল হোসেনের স্ত্রী রিজিয়া পারভীন গত ৩০ আগষ্ট রাতে তার দুইশিশু সন্তানসহ স্বর্ণালংকার, টাকা ও কাপড়চোপড় নিয়ে নিখোঁজ হয়েছে।

সকালে তার স্বামী বিষয়টি বুঝতে পেরে বিভিন্ন আত্মীয় স্বজনদের বাড়িসহ সম্ভাব্য সব জায়গায় ব্যাপক খোঁজা-খুঁজির এক পর্যায়ে কোথাও না পেয়ে পাইকগাছা থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। যার নাং-১৭২৭, তারিখ ৩০/০৮/২১ ইং।

জিডি অনুযায়ী জানাযায়, রিজিয়া উপজেলার খড়িয়া গ্রামের মোঃ রেজাউল ইসলামের মেয়ে। উচ্চতা ৫ফুট ৩ ইঞ্চি, মুখোমন্ডল গোলাকার, মাথায় কালো চুল এবং খুলনার আঞ্চলিক ভাষায় কথা বলে।এবিষয়ে নিখোঁজ রিজিয়ার স্বামী ইকবাল হোসেন জানান, হারিয়ে যাওয়ার সময় তার স্ত্রী রিজিয়া পারভিন তিন ভরি স্বর্ণালংকর, নগত ৮০/৯০ হাজার টাকা কাপড়-চোপড় নিয়ে রাতে চলে যায়।

তিনি ও তার শ্বশুর বাড়ির লোকজন স্ত্রী-সন্তানদের বিভিন্ন আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খুজে নাপেয়ে থানায় জিডি করেন।এ ব্যাপারে পাইকগাছা থানার ওসি (তদন্ত) স্বপন রায় জানান, ভিকটিমকে উদ্ধারে চেষ্টা অব্যাহত রয়েছে।

স/অ