ঢাকাশুক্রবার , ২৪ জুন ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে ইবি কর্তৃপক্ষের বিভিন্ন কর্মসূচী

চমক নিউজ বার্তা কক্ষ
জুন ২৪, ২০২২ ৫:২৬ অপরাহ্ণ
Link Copied!

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে ইবি কর্তৃপক্ষের বিভিন্ন কর্মসূচী

মোতালেব বিশ্বাস, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্তৃপক্ষ পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে।আগামী শনিবার (২৫ জুন) উদ্বোধন হতে চলেছে স্বপ্নের পদ্মা সেতু।সে উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় সেজেছে বর্ণিল সাজে।

এদিন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন ঘোষনা করবেন্।আর এই উদ্বোধন অনুষ্ঠান সকাল ১০ টায় সরাসরি সম্প্রচারিত হবে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে।

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে ইবিতে সকাল ৯ টা ৩০ মিনিটে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।এরপর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে থেকে আনন্দর‌্যালি বের হবে।

 

র‌্যালিতে উপস্থিত থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমানসহ বিভিন্ন সমিতি, অনুষদ,আবাসিক হলের ছাত্র-ছাত্রী, বিভাগ, পরিষদ ও ফোরাম, ছাত্র সংগঠন এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলে।

স/এষ্