ঢাকাসোমবার , ১৮ ডিসেম্বর ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ঢাকা-১৮ আসনে জনপ্রিয়তায় এগিয়ে কে

চমক নিউজ বার্তা কক্ষ
ডিসেম্বর ১৮, ২০২৩ ৮:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা-১৮ আসনে জনপ্রিয়তায় এগিয়ে কে

রাহুল রাজ ।।

ঢাকা-১৮ আসনটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১, ১৭, ৪৩,৪৪, ৪৫, ৪৬, ৪৭, ৪৮, ৪৯, ৫০, ৫১, ৫২, ৫৩, ৫৪ নং ওয়ার্ড এবং দক্ষিণখান, খিলক্ষেত, তুরাগ, উত্তরা এবং বিমানবন্দর থানা ও ভাটারা থানার একাংশ উত্তরখান থানার এলাকা নিয়ে গঠিত।

আগামী ৭ জানুয়ারী কে হচ্ছেন এই আসনে কান্ডারি তা নিয়ে সাধারণ ভোটারদের কৌতুহলের শেষ নেই। বিশেষ করে বর্তমান সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসানের মনোনয়ন বালিত করে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের স্ত্রী ও দলের নতুন প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদেরকে মনোনয়ন দেওয়াতে আমজনতার কৌতুহল বেড়ে গেছে।

বিভিন্ন প্রতিক নিয়ে আগামী নির্বাচনে ঢাকা-১৮ আসনে প্রার্থী ১০ জন। তাঁদের মধ্যে চারজন স্বতন্ত্র প্রার্থী। বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) এস এম আবুল কালাম আজাদ (টেলিভিশন), বাংলাদেশ কল্যাণ পার্টির দয়াল কুমার বড়ুয়া (হাতঘড়ি), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের ফাহমিদা হক সুকন্যা (ছড়ি), তৃণমূল বিএনপির মোহাম্মদ মফিজুর রহমান (সোনালি আঁশ), ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) জাকির হোসেন ভূঁইয়া (আম) ও জাতীয় পার্টির শেরাফী কাদের (লাঙ্গল) প্রতীক পেয়েছেন। এই আসনে স্বতন্ত্র প্রার্থী নজিম উদ্দিন মোড়া প্রতীক পেয়েছেন।

এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী মো. বশির উদ্দিন, মো. খসরু চৌধুরী ও এস এম তোফাজ্জল হোসেন তিনজনই ইগল প্রতীক চেয়েছিলেন। এ সময় লটারির মাধ্যমে মো. বশির উদ্দিন ইগল প্রতীক আর মো. খসরু চৌধুরী কেটলি ও এস এম তোফাজ্জল হোসেন ট্রাক প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এলাকার সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে জনপ্রিয় প্রার্থীদের সম্পর্কে একটা আগাম ধারনা পাওয়া গেছে।

বিভিন্ন এলাকায় বিভিন্ন প্রার্থী জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন। তবে কেটলি প্রতিকের মো. খসরু চৌধুর, লাঙ্গল প্রতিকের শেরাফী কাদের, হাতঘড়ি প্রতিকের দয়াল কুমার বড়ুয়াকে নিয়ে আমজনতার মাঝে আলোচনা-সমালোচনা বিশেষ করে লক্ষ্য করা যায়।

ঢাকা-১৮ আসনের বিভিন্ন স্থান ঘুরে ব্যানার, ফেন্টুন, পোষ্টারে এই তিন প্রার্থীর প্রচারনাই বিশেষ ভাবে দৃষ্টি কেড়েছে।

জানা যায়, ব্যবসার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে গত দুই যুগের বেশি সময় ধরে ঢাকা-১৮ আসনের মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন খসরু চৌধুরী। জনপ্রতিনিধি না হয়েও ঢাকা-১৮ আসনের অনেক কাঁচা রাস্তা পাকাকরণ, সংস্কার ও চলাচল উপযোগী করেছেন। ঢাকা-১৮ আসনে মসজিদ, মাদরাসা, স্কুল-কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও হাসপাতাল গড়ে তুলেছেন তিনি। যার মধ্যে অন্যতম কেসি হাসপাতাল ও কেসি মডেল স্কুল অ্যান্ড কলেজ। যেখানে দরিদ্র মানুষদের শিক্ষা ও চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। রাজধানীর দক্ষিণখান ও উত্তরখানে প্রায় ৫০ হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন খসরু চৌধুরী।

অন্যদিকে ১৮ আসনের নির্বাচনী প্রচার প্রচারণায় হাক-ডাক দিয়েই নেমেছেন দয়াল কুমার বড়ুয়া। তিনি মুক্তিযোদ্ধর সন্তান। বাবার হাত ধরে তিনি রাজনীতিতে যাচ্ছেন। মা-বাবার নামে ট্রাস্ট গঠন করে দরিদ্র অসহায় মানুষের সেবা করে আসছেন। দয়াল কুমার শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি আধীপ গ্রুপের চেয়ারম্যান, কলামিস্ট ও একজন পরিবেশ সচেতন সমাজসেবক। তিনি একদিকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ ও জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন বিদ্যুতায়ন প্রজেক্ট সফলভাবে বাস্তবায়ন করে দেশের অগ্রযাত্রায় অবদান রেখে চলেছেন। নির্বাচনকে কেন্দ্র করে তিনি প্রতিদিন অত্র আসনের বিভিন্ন এলাকায় জনসভা ও বিভিন্ন গণসংযোগ মূলক কাজ করে যাচ্ছেন।

এদিকে ঢাকা-১৮ আসনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের স্ত্রী শেরীফা কাদের। প্রতিক পাবার পরে তিনি বলেছেন, তাঁর আসনের ১০ প্রার্থীর সবাই শক্ত প্রতিদ্বন্দ্বী। এ নির্বাচনকে ভাগাভাগির নির্বাচন বলা যাবে না। শেরিফা কাদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ বিজ্ঞানে অনার্সসহ মাষ্টার্স ডিগ্রী অর্জন করেন। তিনি বিভিন্ন সমাজসেবামূলক প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ও বর্তমানে বাংলাদেশ টেলিভিশন ও রেডিও-এর একজন নিয়মিত সংগীত শিল্পী।

এছাড়াও এই আসনের অন্য প্রার্থীরাও নির্বাচনের ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে অভিমত প্রকাশ করেছেন স্থানীয়দের অনেকে। ফলে দশ প্রার্থীর অংশগ্রহণে এবারের নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ। যাতে জনগনের উপস্থিতি থাকবে আশানুরূপ।

পরিশেষে ৭ জানুয়ারি শেষ হাসি কে হাসবে তার জন্য কৌতুহলী জনগনকে শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে।

স/এষ্

খসরু চৌধুরীর সমর্থক এ কে আজাদের উপর সন্ত্রাসী হামলা