ঢাকারবিবার , ২৯ অক্টোবর ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

যোগ্য প্রার্থীকে মানুষ তাদের নেতা হিসেবে বেছে নিক : দয়াল কুমার

চমক নিউজ বার্তা কক্ষ
অক্টোবর ২৯, ২০২৩ ৬:২১ অপরাহ্ণ
Link Copied!

যোগ্য প্রার্থীকে মানুষ তাদের নেতা হিসেবে বেছে নিক : দয়াল কুমার

মো: রফিকুল ইসলাম মিঠু উত্তরা ঢাকা।। গত শুক্রবার রাত ১০ টায় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনেরেখে ঢাকা ১৮ আসনের সুশীল সমাজের নেতৃবৃন্দের সঙ্গে এক মত বিনিময় ও আলোচনার সভার আয়োজন করা হয় উত্তখান থানার বালুরমাঠ এলাকায়।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়পাটির (বিদিশা) কেন্দ্রীয় নেতা দয়াল কুমার বড়ুয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ি মোঃ নজরুল ইসলাম, নাফিজ মাহবুব কেন্দ্রীয় নেতা জাতীয়পার্টি। সভাপতিত্ব করেন গাজী সাইফুল ইসলাম রতন (বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক)।

প্রধান অতিথির বক্তব্যে দয়াল কুমার বড়ুয়া বলেন, আমি কোনো মার্কা বা দলের প্রার্থী সেটা বড় কথা নয়, আমার কথা হচ্ছে মডেল এই আসনটিতে যোগ্য প্রার্থীকে মানুষ তাদের নেতা হিসেবে বেছে নিক।

ঢাকা শহরের এক দশমাংশ জায়গা নিয়ে প্রতিষ্ঠিত বৃহত্তর উত্তরা এলাকাটি বেশ গুরুত্বপূর্ণ, এখানে অনেক ভিআইপি লোকজনের বসবাস। তাই যোগ্য জায়গায় একজন যোগ্য লোককে সবার বেছে নেওয়া উচিত।

আমি মনে করি মডেল একটি শহর গড়ে তুলতে হলে ‘যোগ্য’ নেতৃত্ব প্রয়োজন। যারা এখানের মানুষের সমস্যা বুঝে সমাধানের সঠিক পন্থা এবং সেই অনুযায়ী কাজ করতে পারে। সেই জায়গা থেকেই আমি এ আসনে কাজ করতে চাই।

স/এষ্