ঢাকামঙ্গলবার , ১৩ জুলাই ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

টঙ্গীতে জাবিদ আহসান সোহেলের ৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে খাদ্য সামগ্রী বিতরণ

চমক নিউজ মফস্বল বিভাগ
জুলাই ১৩, ২০২১ ১:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

টঙ্গীতে জাবিদ আহসান সোহেলের ৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

টঙ্গী প্রতিনিধি : টঙ্গীতে ভাওয়াল বীর শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপির কনিষ্ঠ পুত্র এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আলহাজ্ব জাহিদ আহসান রাসেল এমপির ছোট ভাই মরহুম জাবিদ আহসান সোহেলের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে গাজীপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি ও গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক কামরুল আহসান সরকার রাসেলের দিক নির্দেশনায় টঙ্গী পূর্ব থানা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী লিটন উদ্দিন সরকার ও টঙ্গী পশ্চিম থানা যুবলীগ নেতা আক্তার সরকারের উদ্যোগে টঙ্গী বাজার এলাকায় বিভিন্ন মসজিদ আলোচনা সভা এবং বিভিন্ন ওয়ার্ডে গরিব অসহায় নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

গতকাল রবিবার দিন ব্যাপী বিভিন্ন ওয়ার্ডে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ¦ আমান উদ্দিন সরকার, টঙ্গী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল, ৫৭নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক হাজী মো: শাহ আলম, যুবলীগ নেতা লিটন দাস, আসাদুজ্জামান খান জনি, হুমায়ুন সরকার, আনিসুল হক রবিন, আব্দুল্লাহ আল মাসুম, আরাফাত হোসেন, আনোয়ার হোসেন, হাসান আহমেদ, মেহেদী হাসান সোহাগ, নাজমুল হাসান সানি প্রমুখ।

প্রধান অতিথি বলেন যুবলীগনেতা আক্তার সরকার যেভাবে শ্রম সময় মেধা অর্থ বিলিয়ে করোনা কালীন সময়ে মানুষের পাশে থেকে সেবা করে যাচ্ছেন এটা একটা দৃষ্টান্ত।

সমাজের স্বাবলম্বী মানুষদেরকে অসহায় বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর জন্য উদাত্ত আহ্বান জানান। এ সময় আরো উপস্থিত ছিলেন ডাঃ আলমগীর বিশ্বাস,ওলামা লীগের সভাপতি মাওলানা আব্দুল জলিল, স্বেচ্ছাসেবক লীগ নেতা পুলক মন্ডল,আধার আলো ফাউন্ডেশনের নুরুজ্জামান, হৃদয় সরদার প্রমুখ।

স/অ