ঢাকারবিবার , ৯ জানুয়ারি ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

গত ২৪ ঘণ্টায় নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ১১৬ জন

চমক নিউজ মফস্বল বিভাগ
জানুয়ারি ৯, ২০২২ ১২:০০ পূর্বাহ্ণ
Link Copied!

গত ২৪ ঘণ্টায় নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ১১৬ জন

নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ১ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ১১৬ জন। শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৫ দশমিক ৭৯ শতাংশে। এখন পর্যন্ত করোনায়

দেশে ২৮ হাজার ৯৯ জনের মৃত্যু হয়েছে। শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৯২ হাজার ২০৯ জনে। শনিবার (৮ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৫৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫০ হাজার ৬৬৮ জন।

গত ২৪ ঘণ্টায় ২৩ হাজার ৬২৯ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৯ হাজার ২৭৫টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ৭৯ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৭ শতাংশ।
তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১ জন নারী। বাড়ি চট্টগ্রাম বিভাগে।

স/এষ্