উড়ে গেছে
—শাহীন খন্দকার
বৈশাখী ঝড়ে উড়িয়ে নিয়েছে
আমার ছোট্ট ছনের ঘর-
স্বাক্ষি আছে আকাশ বাতাস।
জীবন যুদ্ধে পরাজিত
হলেও বয়সের কাছে নয়।
পরাজিত হয়েছি সততা- অসৎ
দোলায় !
এবার বৈশাখ আসার আগেই
পাহাড়ী ঢলে ভাসিয়ে নিলো
খেতের ফসল ধান।
রবি শস্য, বাদাম, রসুন
তরমুজ বাঙ্গী-
অবশিষ্ট রইলো আমার-
শেষ সম্বল চোখের জল।
স/এষ্

