ইবি ফটোগ্রাফিক সোসাইটির দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা
মোতালেব বিশ্বাস, ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দিনব্যাপী ডিজিটাল ফটোগ্রাফির উপর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের বিবিএ ফেকাল্টির ষষ্ঠ তলায় এর আয়োজন করে ইসলামী বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি সোসাইটি (IUPS)।
সংগঠনটির সভাপতি এনামুল রায়হানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন আবির।এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা ও আইন বিভাগের অধ্যাপক ড. শাহজাহান মন্ডল এবং টুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক শরিফুল ইসলাম জুয়েল।
সংগঠনটির সদস্য আনিসুর রহমানের সঞ্চালনায় কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ফটোগ্রাফিক ইন্সটিটিউটের পরিচালক শহীদুজ্জামান বাদল, দ্যা ডেইলি গ্লোবাল ন্যাশনের ফ্রিল্যান্স ফটো জার্নালিস্ট শারমিন জামান ও বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের ডেপুটি রেজিস্ট্রার (ফটোগ্রাফি) শেখ আবু সিদ্দিক রোকন।
দিনব্যাপী এই কর্মশালায় আগত প্রশিক্ষকরা প্রশিক্ষণ দেন ডিজিটাল ফটোগ্রাফি, ফটোগ্রাফির ইতিহাস, ক্যামেরার লেন্স, সাটার স্পিড, এপার্চার, আইএসও এবং ফোকাসিং।কালার,ক্যামেরার লাইটিং, ছবির ফ্রেম, ও পোর্ট্রেট মুড ক্যামেরার রক্ষণাবেক্ষণসহ ক্যামেরার বিভিন্ন অংশ নিয়ে।
সংগঠনের উপদেষ্টা ও আইন বিভাগের অধ্যাপক ড. শাহাজাহান মন্ডল বলেন,র্জানালিজম এর একটি অংশ ফোটোগ্রাফি।ছবি কিন্তু আজকের জগৎ এর না।স্থির পানির দিকে তাকালে যা দেখা যায় তাই ফটোগ্রাফি।
ফটোগ্রাফি না থাকলে আমরা বাস্তব চিত্র থেকে বঞ্চিত হতাম।ফটোগ্রাফি একটা মেসেজ।ছবি দেখলে বোঝা যায় বর্তমান পরিস্থিতি।পত্রিকায় লেখার মধ্যমে যেমন কোন বিষয়কে তুলে ধরা যায় তেমনি ফটোগ্রাফির মাধ্যমে তার চেয়ে বেশি তথ্য তুলে ধরা যায়।
টুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম জুয়েল বলেন,যারা ফোটোগ্রাফীকে ভালোবাসে ও যারা ফোটোগ্রাফিতে আসে তাদের মনটা অনেক বড় হয়।নিজেকে সেক্রিফাইস করার মানসিকতা তৈরি হয়।একজন ভালো ফটোগ্রাফারের অনেক চাহিদা।
কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়।
স/এষ্

