ঢাকামঙ্গলবার , ২৭ আগস্ট ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

রাহুল রাজ এর প্রেমের কবিতা- আমি কিন্তু আমিই আছি

nayem ahmed
আগস্ট ২৭, ২০১৯ ৩:০০ অপরাহ্ণ
Link Copied!

রাহুল রাজ এর প্রেমের কবিতা- আমি কিন্তু আমিই আছি

হয়ত তুমি ভুলে গেছ, হয়ত মনে নেই-
আমি কিন্তু আমিই আছি সেই তোমারি সেই।

একটু না হয় খুঁজে দেখ, তোমার আশেপাশে
অনুভুতিতে আছি কাছে স্মৃতির ভেলায় ভেসে।

তোমার আমার যত্নে গড়া অজান্তের স্মৃতি
নিরবে আসে দু’চোখে ভাসে, জানায় আকুতি।

মন পাতালের গহ্বরে চড়ি হতাশার সিঁড়ি
ধরতে গিয়ে তোমার হাত শূন্য হাতে ফিরি।

সবি আছে তেমনও এখনও, শুধু তুমি নেই
আমি কিন্তু আমিই আছি সেই তোমারি সেই।