ঢাকারবিবার , ১১ ডিসেম্বর ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

জামাত-বিএনপিকে কোন নৈরাজ্য করতে দেওয়া হবে না: এমপি লাবু চৌধুরী

abu naser
ডিসেম্বর ১১, ২০২২ ৪:৩২ অপরাহ্ণ
Link Copied!

জামাত-বিএনপিকে কোন নৈরাজ্য করতে দেওয়া হবে না: এমপি লাবু চৌধুরী

 

আবু নাসের হুসাইন, ফরিদপুর: ফরিদপুর-২, আসনের সংসদ সদস্য, কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী বলেছেন, আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা রাত-দিন অক্লান্ত পরিশ্রম করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর হাতধরে দেশ আজ উন্নত দেশে পরিনত হচ্ছে। এটাকে নশ্চাৎ করার জন্য জামাত-বিএনপি ওঠে পড়ে লেগেছে। তাদের সেই আশা পূরণ হবে না। তাদেরকে দমন করতে সবাইকে নিয়ে রাজপথে থাকবো। এই মাটিতে জামাত-বিএনপিকে কোন নৈরাজ্যে করতে দেওয়া হবে না।

রবিবার (১১ ডিসেম্বর) দুপুরে ফরিদপুরের নগরকান্দায় জেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নগরকান্দা উপজেলার সকল ইউনিয়ন ও ওয়ার্ড সমূহের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নগরকান্দা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাবিবুর রহমান এলাহীর সভাপতিত্বে সম্মেলনে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ডিজিটাল আর্কাইভ ও পাঠাগার বিষয়ক সম্পাদক প্রিন্সিপাল এম এ হান্নান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত আলী জাহিদ, বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের শিশু ও পরিবার কল্যাণ সম্পাদক মেহেদী হাসান লিটু, শহর যুবলীগের সাধারণ সম্পাদক আজাদ হোসেন মিয়া, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মনা প্রমূখ।

অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম রিপন।