শেখ হাসিনার উন্নয়নে অংশ নিতে নৌকা মার্কায় ভোট দিন: লাবু চৌধুরী
আবু নাসের হুসাইন, সালথা: প্রয়াত সংসদ উপনেতা বীর মুক্তিযোদ্ধা সৈয়দা সাজেদা চৌধুরীর ছোট ছেলে ফরিদপুর-২ আসনের উপনির্বাচনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহদাব আকবর লাবু চৌধুরী বলেছেন, একমাত্র শেখ হাসিনা সরকার দেশের উন্নয়নের সরকার। তাই শেখ হাসিনার উন্নয়নে অংশ নিতে নৌকা মার্কায় ভোট দিন। নৌকা মার্কা উন্নয়নের মার্কা। আমার মা বীর মুক্তিযোদ্ধা সৈয়দা সাজেদা চৌধুরী ফরিদপুর- ২ আসনের মানুষের জন্য আজীবন কাজ করে গেছেন। আমি লাবু চৌধুরী আপনাদের কথা দিচ্ছি আমি এমপি হলে মায়ের মতো আজীবন আপনাদের সেবা করে যাবো। সালথা-নগরকান্দা হবে বাংলাদের মধ্যে উন্নয়নের রোল মডেল। মায়ের উন্নয়নের দিকে তাকিয়ে আমাকে নৌকা মার্কায় ভোট দিন। নৌকাই হচ্ছে বাংলাদেশের একমাত্র উন্নয়নের প্রতীক।
মঙ্গলবার (১ নভেম্বর ) দুপুরে ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাগদী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথীর বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমি নির্বাচিত হওয়ার পর এই এলাকা সন্ত্রাস, মাদক-জুয়া ও মারামারী মুক্ত করবো। সবাইকে নিয়ে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাড়াবো। এলাকায় শান্তি প্রতিষ্ঠা করবো ইনশাল্লাহ।

ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আফছার মাতুব্বরের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেন, প্রবীন আওয়ামীলীগ নেতা ইমামুল হোসেন তারা মিয়া, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান রুপা বেগম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পদক গিয়াস উদ্দিন গিয়াস, সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজামান বাবু, কৃষকলীগের সাধারন সম্পাদক আমীন খন্দকার, সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক কামাল হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক নয়ন হোসেন, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়র সাজ্জাদ হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, সাবেক ইউপি সদস্য ইয়াদ আলীসহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

