চালাবন হাজীপাড়া বিগত ১ মাস সাপ্লাইয়ের পানি নেই, দূরভোগে ত্রিশ হাজার এলাকাবাসি
মো: রফিকুল ইসলাম মিঠু : পানির অপর নাম জীবন একথা যেমন সত্যি তেমনি ভোগের আরেক নাম ওয়াসা। বিগত ১ মাস যাবৎ ঢাকা উত্তর সিটির ৪৭ নং ওয়ার্ডের দক্ষিনখান থানার অন্তরগত চালাবন হাজীপাড়ায় ওয়াসার সাপ্লাই পানি পাওয়া যাচ্ছে না।
রমজান মাসে রোজা রেখে বিভিন্ন জায়গায় গিয়ে পানি সংগ্রহ করে চলছে নিত্যদিন। পানির অভাবে ঠিক মতো নাওয়া খাওয়া নেই এলাকাবাসীর। দেখা দিয়েছে বিভিন্ন রোগ। এ ব্যাপারে ওয়াসার উত্তরা জোনের নির্বাহী প্রকৌশলী মোজাহিদুর সমস্যার সমাধানের সঠিক কোন জবাব দিতে পারেন নি।
তিনি ঘুরিয়ে পেচিয়ে নতুন লাইনের কাজের কথা তুলে ধরেন। দক্ষিনখান এলাকার দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার জহুরুল মুঠোফোনে বলেন, এলাকাটি গাওয়াইর পাম্প, চৈতী পাম্প ও মোল্লা বাড়ি পাম্পের শেষ সিমানা হওয়ায় ঐ এলাকার লোক পানি পায়না।
এলাকাবাসী পক্ষথেকে শফিউল্লাহ বলেন এত দিন পানি পেলাম কি ভাবে। তিনি আরো বলেন ওয়াসার লোক আমাদের বলেন জায়গা দেন পাম্প বসিয়ে দেই। মুদি দোকানদার মো: খোকন বলেন সরকারি কাজ সরকারি জায়গায় হবে। সরকারি জায়গারতো অভাব নেই।
ভোগ দখল করছে প্রভাবশালী কিছু লোক। সরেজমিন গাওয়াইর পাম্পে গিয়ে কথা হয় পাম্প অপারেটর মো: রফিকুল ইসলাম এর সঙ্গ। তিনি বলেন প্রতিদিন ২৪ ঘন্টা পাম্প চালু থাকে তবে কোন দিকে কি পরিমান পানি দেওয়া হয় তা স্যার বলতে পারেন।
নাম প্রকাশ না করার শর্তে একজন মহিলা বলেন টাকার বিনিময়ে পানি বন্টন করা হয়। যারা টাকা গুজে দেয় তারা ঠিকমত পানি পান। ওয়াসা কতৃপক্ষের ভাষ্য হলো চাহিদার তুলনায় উৎপাদন কম।
হাজীপাড়া বাসির দাবী দিনে অন্তত একবার পানি দিয়ে সময় বলে দেওয়া হোক। এই সমস্যা এম পি হাবিব হাসান, মেয়র মহোদয়, ওয়ার্ড কাউন্সিলর মোতালেব অবগত বলে জানান এলাকাবাসী।
এই এলাকায় প্রায় ৩০ হাজার লোকের বসবাস। ওয়াসার এম ডি তাক সিম এ খানের কথামতে পানির কোন সমস্যা নেই। শুধুমাত্র সরাসরি পান করা যাবেনা।
স/এষ্

