প্রধানমন্ত্রীর জন্মদিনে উত্তরখানে ৫০০ জনকে দেওয়া হলো সিনোফার্ম টিকা
শেখ মঞ্জুরুল ইসলাম : প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার দেশজুড়ে একদিনে করোনাভাইরাসের ৮০ লাখ ডোজ টিকা দেওয়া হবে বলে জানিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
সেই মোতাবেগ সারাদেশের মত রাজধানীর উত্তরখানে ঢাকা সিটি কর্পোরেশন উত্তরের ৪৫ নং ওয়ার্ডের উদ্যোগ্যে মঙ্গলবার প্রথম দফায় ৫০০ জনকে সিনোফার্ম টিকা দেওয়া হয়। বুধবার দ্বিতীয় দিনে আরো ৫০০ জনকে টিকা দেওয়া হবে।
উত্তরখান থানা আওয়ামালীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান রাসেল জানান, জাতীয় পরিচয়পত্র নিয়ে এলেও এই ক্যাম্পেইনে এসএমএস ছাড়াই টিকা নিতে পারবেন। আবার যারা নিবন্ধন করেছেন কিন্তু এসএমএস পাচ্ছেন না তারাও এই ক্যাম্পে এসে সহজেই টিকা নিতে পারবেন।
স/এষ্

