ঢাকারবিবার , ১৫ আগস্ট ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

যথাযোগ্য মর্যাদায় ফরিদপুরে জাতীয় শোক দিবস পালিত 

abu naser
আগস্ট ১৫, ২০২১ ৬:০০ অপরাহ্ণ
Link Copied!

যথাযোগ্য মর্যাদায় ফরিদপুরে জাতীয় শোক দিবস পালিত

 

 

 

আবু নাসের হুসাইন:

বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় ফরিদপুরে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে আজ ১৫ আগস্ট রবিবার সকালে বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত ঐতিহাসিক ময়দানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। অতঃপর ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকারসহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ, পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামানসহ পুলিশ বিভাগ, জেলা পরিষদ, জেলা আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা সংসদ, ফরিদপুর পৌরসভা, প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন শ্রদ্ধা জ্ঞাপন করেন। এর আগে ১৫ আগষ্টের শহীদের আত্নার শান্তি কামনায় এক মিনিট নিরাবতা পালন ও দোয়া অনুষ্ঠিত হয়।

সকাল ১০ টায় স্থানীয় জসীম উদদীন হলে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে জাতির পিতা ও বঙ্গমাতাসহ পরিবারের শহীদ সদস্যদের স্মরণে ফরিদপুর জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট শামসুল হক ভোলা মাস্টার, পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান, জেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, সহ-সভাপতি শামীম হক, সহসভাপতি একে আজাদ,  ফরিদপুর পৌর মেয়র অমিতাব বোস, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্যা, বীর মুক্তিযোদ্ধা নূর মোঃ বাবুল, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশার্রফ আলী, আওয়ামীলীগ নেত্রী ঝর্না হাসান, আইভি মাসুদ,  বীর মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ শাহনেওয়াজ, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহমান, শ্রমিক লীগ সভাপতি আক্কাস হোসেন, কৃষকলীগ সভাপতি শেখ শহিদুল ইসলাম শহিদ, জেলা ছাত্রলীগ সভাপতি তানজীমুর রশিদ, দৈনিক প্রথম আলো স্টাফ রিপোর্টার প্রবীর কান্তি বালা প্রমুখ।

আলোচনা সভায় প্রবন্ধ পাঠ করেন সরকারি রাজেন্দ্র কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক রেজভী জামান। আলোচনা সভাটি উপস্থাপন করেন ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা।

আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ, যুব ঋণ, সহজ শর্তে ব্যাংক ঋণ বিতরণ বিতরণ করা হয়। দিবসটি উপলক্ষে শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুণর্বাসন কেন্দ্রের আয়োজনের আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, হাম-নাত, দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।

এছাড়া দিবসটি উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করে।  ১ আগস্ট সূর্যোদয়ের সাথে সাথে শহরের গরুত্বপূর্ণ স্থানসহ সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত, স্থানীয় সরকার ও বেসরকারি প্রতিষ্ঠানের ভবন সমূহে  ১৫ আগস্ট উপলক্ষে ড্রপ ডাউন ব্যানার স্থাপন। ১০ আগস্ট বেলা ৩টায় বাসায়-নিজ অবস্থান থেকে শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন (চিরঞ্জীব বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু ও বাংলাদেশ) এবং বঙ্গবন্ধুর জীবনীর উপর রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

আজ ১৫ আগস্ট বাদ জোহর জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন শাহ-ফরিদ দরগা জামে মসজিদসহ জেলার সকল মসজিদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের ১৫ আগস্টে নিহত শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনায় একশত এক জন আলেম দ্বারা ১০১ (একশত এক) বার পবিত্র কোরআন শরীফ খতম ও বিশেষ মোনাজাত করা হয়। রামকৃষ্ণ মিশন আশ্রম, ফরিদপুর সহ জেলার সকল মন্দির, ব্যাপ্টিষ্ট চার্চসহ সকল গীর্জা, জেলার সকল প্যাগোডাসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা করে।

শোক দিবস উপলক্ষে ১ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত মাসব্যাপী সুবিধামত সময়ে স্বাস্থ্য বিধি মেনে জনতা ব্যাংক মোড়, ভাংগা রাস্তার মোড়, টেপাখোলা মোড়সহ শহরের অন্যান্য গুরুত্বপূর্ণ উন্মুক্তস্থান ও শহরের বিভিণ্ন স্থানে অবস্থিত ডিজিটাল ডিসপ্লে বোর্ডে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর উপর চিরঞ্জিব বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু বাংলাদেশ, ছোটদের বঙ্গবন্ধু এবং স্বাধীনতা আমার স্বাধীনতা শীর্ষক প্রামান্য চিত্র প্রদর্শন করা হয়।