ঢাকাবুধবার , ২৭ জানুয়ারি ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সালথায় শিশুশ্রম বিষয়ক আন্তর্জাতিক ফটো সেমিনার অনুষ্ঠিত

admin
জানুয়ারি ২৭, ২০২১ ৬:০১ অপরাহ্ণ
Link Copied!

সালথায় শিশুশ্রম বিষয়ক আন্তর্জাতিক ফটো সেমিনার অনুষ্ঠিত

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: হাজার ছবি, হাজার গল্প। এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের সালথায় প্রথমবার আন্তর্জাতিক মানের ফটো এক্সিবিশন এবং সেমিনার বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন আয়োজিত শিশুশ্রম বিষয়ক ফটো এক্সিবিশন অনুষ্ঠানটি উপস্থাপন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ও বাংলাদেশের ফটোগ্রাফার মাহমুদুল হক মনি।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারুফা সুলতানা খান হীরামনি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুক উজ্জামান ফকির মিয়া, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, বল্লভদী ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি আব্দুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদুর রহমান, সালথা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আরিফুল ইসলাম প্রমূখ। এছাড়াও গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থী এবং সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

উক্ত সেমিনারে উপস্থিত সকলকে শিশুশ্রমের বিভিন্ন ক্ষতিকর বিষয় তুলে ধরেন এবং অভিভাবকদের সচেতন করা হয়।

স/ম