ঢাকাবুধবার , ১ এপ্রিল ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

“অসহায়দের জন্য আমরা”

admin
এপ্রিল ১, ২০২০ ১:৪৮ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: দেশজুড়ে চলছে করোনাভাইরাসের প্রার্দুভাব। আর এই সঙ্কটে তিতুমীরের বেশকিছু শিক্ষার্থী অসহায় মানুষদের পাশে দাড়াতে নতুন একটি সংগঠন “অসহায়দের জন্য আমরা” গঠন করে।

শুধুমাত্র এই সংগঠনটিতে তিতুমীরের শিক্ষার্থীদের মধ্যে সীমাবন্ধ থাকেনি অসহায়দের পাশে দাড়াতে অন্যন্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও এগিয়ে এসেছে। আর এই সংগঠনের আশার আলো আরও বাড়তে থাকে সবার অংশগ্রহণে।

এই সংগঠনটির যাত্রা শুরু হয় গত বছরের শেষের দিকে। বর্তমানে এই সংগঠনের সদস্য সংখ্যা শতাধিক। এই সংগঠনটি সম্পুর্ণ অরাজনৈতিক ও সেবামূলক সংগঠন।

এই সংগঠনটির সভাপতি রাফসান হোসেন বলেন, গত ১৪ মার্চ আমাদের প্রথম কর্মসূচি ছিল পথশিশুদের একবেলা আহারের ব্যবস্থা করা। এই কাজটিতে আমরা সফল হয়েছি।  এই সংগঠনের মূল উদ্দেশ্য অসহায়দের পাশে থাকা তাইতো এর স্লোগান-“এগিয়ে আসুন অন্যের সাহায্যে”।

এসময় চমক নিউজ.কমকে তিনি আরও বলেন, যারা এই সংগঠন এর সাথে কাজ করতে চান তারা এই সংগঠন এর সদস্য হতে পারবেন। এটি একটি সম্পুর্ণ অরাজনৈতিক ও সেবামূলক সংগঠন। ‘সমাজের অসহায়, অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষ ও পরিবারের সাহায্যের জন্য আমারা এই সংগঠন তৈরি করেছি।

রাফসান হোসেন বলেন, এই সংগঠন বিশ্বাস করে যারা স্বাবলম্বী রয়েছে আমাদের এই সমাজে তারা যদি তাদের সাহায্যের সামান্য হাত বাড়িয়ে দেয় তাহলেই সম্ভব এই ধনী-দরিদ্র বৈষম্য দূরীকরণ ও অসহায় মানুষের সুন্দর জীবন।’

সাধারণ সম্পাদক আলিমুন হাসান রাজন বলেন, ‘ কখনোই সংখ্যা নিয়ে দুশ্চিন্তা করবেন না। প্রতিবার একজন মানুষকে সাহায্য করুন এবং সবসময় পাশের মানুষটা দিয়েই শুরু করুন। সংগঠনটি করা হয়েছে অসহায়দের সেবার জন্য আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করি যেনো তাদের সাহায্য করতে পারি।

তিনি বলেন, আমি আশা করি সমাজের বিত্তবান, স্বাবলম্বী ও সাহায্য করতে ইচ্ছুক এমন সকলেই আমাদের পাশে থাকবেন। এছাড়াও সকল শিক্ষার্থীদেরও আমরা আহবান করছি আমাদের পাশে থাকার জন্য।’

এই করোনাভাইরাসে সকলদের না পারলেও অনেক মানুষদের মাঝে লিফটলেট এবং মাস্ক বিতরণ করে সতর্ক এবং সাহায্য করেছি।

চমক/এমএইচ