ঢাকাশনিবার , ৩০ নভেম্বর ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

চেয়ারম্যান আব্দুল মতিনের মিথ্যা সংবাদের প্রতিবাদ

admin
নভেম্বর ৩০, ২০১৯ ৯:৫৬ অপরাহ্ণ
Link Copied!

বরাবর,
তাজউদ্দিন আহম্মেদ
সম্পাদক, ভয়েজ অব বগুড়া
এম. তাজুল ইসলাম বার্তা সম্পাদক, ভয়েজ অব বগুড়া
গনেশ দাস প্রধান উপদেষ্টা, ভয়েজ অব বগুড়া
খাজা রতন নিজস্ব প্রতিবেদক, ভয়েজ অব বগুড়া
জোড়গাথা, সারিয়াকান্দি, বগুড়া।
যোগাযোগঃ ০১৯৪৩৬৩৬৭৫৭

বিষয় : মিথ্যা সংবাদের প্রতিবাদ।

সম্মানপূর্বক জানাচ্ছি যে, বিগত ২৫/১১/২০১৯ ইং তারিখে আপনাদের দ্বারা পরিচালিত VOB (ভয়েজ অব বগুড়া) অনলাইন নিউজ পোর্টালে, “গাবতলীতে ইউপি চেয়ারম্যান মতিনের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশে বিক্ষুদ্ধ এলাকাবাসি” শীর্ষক অসৎ উদ্দেশ্যমূলক এক সংবাদ প্রকাশ করা হয়েছে। যে সংবাদে ভুল ও মনগড়া তথ্য প্রকাশ করে আমার নাম ও পদমর্যাদা উল্লেখ করে মিথ্যা ও অসত্য তথ্য উপস্থাপন করা হয়েছে। যা দন্ডনীয় অপরাধ। সংবাদে এলাকার চিহিৃত দাগী ও খুনের মতো জঘন্য ঘটনায় অভিযুক্ত কুখ্যাত আব্দুল মতিন চেয়ারম্যান এর পক্ষে VOB এর পক্ষে আপনারা দুধে ধোয়া বানাতে অপচেষ্টা চালিয়েছেন। এটা কোন সাংবাদিকতার নীতিমালায় পড়ে না। প্রকৃতপক্ষে আপনাদের মতো সমাজের কিছু কুলাঙ্গার, ছন্নছাড়া, বেকার কর্পদকহীন, অসৎ ব্যাক্তি অসৎ অর্থ কামানোর উদ্দেশ্যে ব্রেকিং নিউজের নামে এ ধরনের সংবাদের অবতারনা করেছেন।
বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে, শুদ্ধি অভিযান চালাচ্ছেন তা থেকে বাচাঁর জন্য ও স্থানীয় সরকার বাহদুরের শ্রদ্ধাভাজন প্রশাসনিক কর্মকর্তাদের দৃষ্টি থেকে নিজেকে বাচাঁনোর জন্য কুলাঙ্গার আব্দুল মতিন আপনাদের মতো সমগোত্রীয়দের শরণাপন্ন হয়েছেন। আমার জমি জবরদখল করে মাত্র গুটি কয়েক ব্যাক্তির চলাচলে ক্ষেতের আইলকে তিনি শত শত লোকের রাস্তা বলে চালিয়ে দিতে চাচ্ছেন। কুলাঙ্গার আব্দুল মতিন প্রকাশ্যে অশ্লীল ভাষায় আমাকে যে গালিগালাজ করেছেন আমি তার তিব্র প্রতিবাদ জানাই। কুখ্যাত মতিন গং পরবর্তীতে আমার ঘরের দরজা ভেঙ্গে ডাকাতি ও আমাকে হত্যার চেষ্টা পর্যন্ত করেছে। আপনাদের রিপোর্টে তার উল্ল্যেখ নেই। চেয়ারম্যান মতিন আমার জমি মেপে দখলের জন্য তার ভাড়াটিয়া বাহিনী নিয়ে ও কতিপয় পোষা সার্ভেয়ার নিয়ে এক নাটক সাজিয়েছেন। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই বাংলাদেশে এখনো আইনের শাসন আছে। বেইনি কর্মকান্ডের হোতা মতিন চেয়ারম্যান গং এ থেকে রেহাই পাবেন না। আমি আপনাদের প্রতি অনুরোধ জানাই, আমার এ প্রতিবাদটি হুবহু প্রকাশ না করলে তিন দিন এর মধ্যে যে কোন ফৌজদারি ও দেওয়ানি আইনে ব্যাবস্থা নিতে বাধ্য হব।
সদয় অবগতির জন্য অনুলিপি প্রেরিত হলো। সচীব স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, জেলা প্রসাশক বগুড়া, পুলিশ সুপার বগুড়া, ইউ এন ও গাবতলী ও সম্মানিত অফিসার ইনচার্জ গাবতলী থানা /

পরিশেষে বলবো, আমি কারো কোন ক্ষতি করিনি। আমার কোন শত্রু নেই। অদ্য থেকে আমার কোন ক্ষতি হলে মতিন গং সহ আপনাদের কেই আমি দায়ী কবর।
যুক্ত : চমক নিউজ ডট কমে প্রকাশিত সংবাদ, ১৮/১১/২০১৯ ইং এ প্রকাশিত বগুড়ায় সাংবাদিক ও মানবধিকার কর্মীকে হত্যার চেষ্টা করল চেয়ারম্যান মতিন।

নিবেদক
সাংবাদিক ও মানবধিকার কর্মী
অনন্যা হীরা, বগুড়া

                                                                                                        —প্রেস রিলিজ