ঢাকাবৃহস্পতিবার , ২৬ এপ্রিল ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সিএনসি’র পদক পেলেন  রাজশাহীর ৬ জন সাহিত্য তারকা


এপ্রিল ২৬, ২০১৮ ১০:২০ অপরাহ্ণ
Link Copied!

সিএনসি’র পদক পেলেন 
রাজশাহীর ৬ জন
সাহিত্য তারকা

অনুষ্ঠানটি ছিলো নববর্ষ উদযাপন ও এপ্রিল মাসে পরলোক গমন করেছেন, এমন ক’ জন বরেণ্য মনীষী স্মরণ। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর, শেরে বাংলা এ.কে ফজলুল হক ও নবাব সৈয়দ নওয়াব আলী চৌধুরী। গত বুধবার বিকালে (২৫শে এপ্রিল) মগবাজারস্থিত নজরুল একাডেমী। আয়োজক প্রতিষ্ঠান ছিলো সেন্টার ফর ন্যাশনাল কালচার (সিএনসি)। সিএনসি’র সভাপতি এম.এ মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধানঅতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক জাতীয় গ্রন্থ কেন্দ্রের সাবেক পরিচালক ফজলে রাব্বি। প্রধানআলোচক ও বিশেষঅতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে ইতিহাস গবেষক মোহাম্মদ আশরাফুল ইসলাম, সাহিত্যিক জাইদুর রহমান, সাহিত্যিক নাজিব ওয়াদুদ এবং নতুন এক মাত্রার সম্পাদক ড. ফজলুল হক তুহিন। আলোচনায় আরো অংশগ্রহণ করেন নজরুল একাডেমীর সহ সভাপতি এম.এ. হান্নান, লেখক ও প্রকাশ এমদাদুল হক চৌধুরী এবং কবি ও সাহিত্যিক আতিক হেলাল। প্রধানঅতিথির ভাষণে ফজলে রাব্বি বলেন, ঐতিহ্য ও নিজস্ব মূল্যবোধকে ধারণ করেই আমাদের অগ্রসর হতে হবে। আমাদের দেশ ছোট, জাতি বড়। আমাদের অনেক অর্জন। আমরা ঐশ^র্যময় সমৃদ্ধ জাতির উত্তরাধিকার। তারা নিয়েছেন কম। এখন আমরা নিতে চাই বেশি। ত্যাগ ছাড়া কোনো মানুষ, কোনো জাতি এবং কোনো দেশ বড় হয় না। বক্ষমান মনীষীরা অকাতরে দিয়েছেন বলে জাতি হিসেবে আমরা বড় হয়েছি।

অনুষ্ঠানের উজ্জ্বল এক পর্বে “রবীন্দ্রনাথ সিএনসি পদক ২০১৮” প্রদান করা হয় রাজশাহীর বরেণ্য কবি, সাহিত্যিক সাংবাদিক ও সম্পাদক সরদার আবদুর রহমান, জাইদুর রহমান, নাজিব ওয়াদুদ খুরশীদ আলম বাবু, ড. মাহফুজুর রহমান আখন্দ ও ড. ফজলুল হক তুহিনকে।

কাব্যপাঠ ও সংগীত অংশগ্রহন করেন কবি আল হাফিজ, কবি ইউসুফ, কবি তৌহিদুর রহমান, কবি জাফর পাঠান, কবি মোহাম্মদ হোসেন আছর, কবি মুহাম্মদ ওয়াবদুল্লাহ, কবি সাবরিনা আহমদ চায়না, কবি জেসমিন রূমি, কবি মীর ইসরাত জাহান, কবি বিমল চন্দ্র সাহা এবং কবি শাহজাহান মোহাম্মদ প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত ভাষণ প্রদান করেন সিএনসি’র নির্বাহী পরিচালক মাহবুবুল হক এবং অনুষ্ঠান শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন উপদেষ্টা শাহ আবদুল হালিম। উপস্থাপনায় ছিলেন নূরুল ইসলাম মামুন ও সাবরিনা আহমদ চায়না।

স/মা