ঢাকাবুধবার , ২৮ মার্চ ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ঢাবি ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ


মার্চ ২৮, ২০১৮ ৮:১১ পূর্বাহ্ণ
Link Copied!

ইভটিজিংকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঢাবির শিল্পকলার ইতিহাস বিভাগের শিক্ষার্থী শাহাদাত এবং ঢাকা কলেজের চার শিক্ষার্থী আহত হয়।

মঙ্গলবার রাত ১০ টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ হোস্টেলের সামনে এ ঘটনা ঘটে। ঢাকা কলেজের আহত সেই চারজন শিক্ষার্থীরা হলেন শামিম, আবির, রিফাত ও মিথুন। আহতদের সবাইকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানি বলেন, দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে ঝামেলা হয়েছিলো। আমরা প্রক্টরিয়াল টিম পাঠিয়েছি। পরিস্থিতি এখন শান্ত।

স/মা