ঢাকারবিবার , ১১ মার্চ ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

প্রাইভেটকারের ধাক্কায় এক রিকশার যাত্রী নিহত


মার্চ ১১, ২০১৮ ৮:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

রাজধানীর ধানমন্ডির সাইন্স ল্যাবরেটরি এলাকায় একটি শপিংমলের সামনের রাস্তায় প্রাইভেটকারের ধাক্কায় এক রিকশার যাত্রী নিহত হয়েছেন। নিহত সেই যাত্রীর নাম আলমগীর হোসেন (৪০)।

শনিবার দিবাগত রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।  এ ঘটনায় ওই রিকশার চালক আহত হয়েছেন। ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সাইন্স ল্যাবরেটরি এলাকায় দ্রুতগতির একটি প্রাইভেটকার রিকশাটিকে ধাক্কা দেয়। এতে রিকশায় থাকা যাত্রী আলমগীর হোসেন ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আহত হন রিকশা চালক। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এসআই আরও বলেন, নিহত ব্যক্তির কাছে থাকা মোবাইল ফোনের মাধ্যমে নাম জানা যায়। ঘটনার পরপরই পুলিশ প্রাইভেটকারসহ চালককে আটক করা হয়েছে।

সা/ম