সুনামগঞ্জে প্রেমিকের চুরিকাঘাতে প্রেমিকার মৃত্যু
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের দিরাই উপজেলায় প্রেমিকের চুরিকাঘাতে পেমিকার মৃত্যু হয়েছে। নিহতের নাম মুন্নি আক্তার (১৫)। তিনি উপজেলার মাদানী মহল্লার হিফজুল রহমানের মেয়ে ও দিরাই উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায়,উপজেলার করিমপুরের সাকিতপুর গ্রামের এক যুবকের সাথে মুন্নির র্দীঘদিন ধরে প্রেমের সর্ম্পক ছিল। গত কয়েক দিন ধরেই তাদের মধ্যে মনামানিল্য চলছিল। এরই জের ধরে শনিবার রাতে সাড়ে ৮টার দিকে মুন্নির বাসায় ঢুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ঐ যুবক। এরপর ঘটনাস্থলেই মুন্নির মৃত্যু হয়। দিরাই থানার ওসি গোলাম মোস্তফা এঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,এখনো নিহতের পরিবার থেকে কোন অভিযোগ আসেনি।
স/মা

