ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারন সম্পাদক আকরামুল হাসান মিন্টু ভাইকে গ্রেফতারের প্রতিবাদে রামপুরা থানা ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
তারুন্যের অহংকার দেশনায়ক জনাব তারেক রহমানের আস্থাভাজন ঢাকা মহানগর (উত্তর) বি.এন.পির বিপ্লবী সভাপতি জননন্দিত জননেতা আলহাজ্ব এম.এ কাইয়ুম ভাইয়ের দিকনির্দেশনায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সাধারন সম্পাদক আকরামুল হাসান মিন্টু ভাইকে গ্রেফতারের প্রতিবাদে কেন্দ্র কর্তৃক ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে ঢাকা মহানগর (উত্তর) ছাত্রদলের সহ-সভাপতি এস.এম.বি হৃপন এর উপস্থীতিতে রামপুরা থানা ছাত্রদলের সভাপতি আদিবুল হক আল-আমিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ।এ সময় আরও উপস্থীত ছিলেন রামপুরা থানা ছাত্রদলের সাধারন-সম্পাদক হেলাল সাদি,রামপুরা থানা ছাত্রদলের সহ-সভাপতি মোঃমোশারফ হোসেন সরকার (বাবু) ও রামপুরা থানাধীন ২২নং ওয়ার্ড ছাত্রদলে সভাপতি অনিকুর রহমান জাফর,সাধারন- সম্পাদক শারাফাত ভূইয়া আকাশ সহ ২২,৯৮ ও ২৩নং ওয়ার্ড ছাত্রদলের সকল নেতৃবৃন্দ। বিক্ষোভ মিছিল শেষে রামপুরা থানা ছাত্রদলের সভাপতি আদিবুল হক আল-আমিন উপস্থীত নেতৃবৃন্দের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন।তিনি বক্তব্যে ছাত্রদলে কেন্দ্রীয় সংসদে সাধারন-সম্পাদক আকরামুল হাসান মিন্টু ভাইয়ের গ্রেফতারের তীব্রনিন্দা ও প্রতিবাদ জানান এবং অনতিবিলম্বে মুক্তি দাবি করেন,অন্যথায় দুর্বার আন্দোলন,হরতাল,অবরোধ কর্মসূচির আহ্বান জানান।এছাড়া ঢাকা মহানগর (উত্তর) বি.এন.পির সভাপতি জননন্দিত জননেতা আলহাজ্ব এম.এ কাইয়ুম ভাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের জোড়ালো দাবি জানান।
স/মা

