অনলাইন ডেস্ক
রাজধানীর বনানীতে একটি রিক্রটিং এজেন্সির অফিসে সন্ত্রসীদের এলোপাথাড়ি গুলিতে মির্জা পারভেজ নামে এক অফিস কর্মচারীর মৃত্যু হয়েছে। নিহত পারভেজের বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলায় বলে জানা গেছে।
মঙ্গলবার রাতে বনানী চার নম্বর রোডের ১৩ নম্বর বাড়ির ওই অফিসে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরো ৩ জন আহত হয়েছে। আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোস্তাক আহমেদ জানান, বনানীতে একটি অফিসে সন্ত্রাসীরা হামলা চালালে একজন নিহত ও তিনজন আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
স/মা

