ঢাকাসোমবার , ২৩ অক্টোবর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

‘ডেইলি সানের’ ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী

admin
অক্টোবর ২৩, ২০১৭ ১০:৪৬ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক

দেশের অন্যতম জনপ্রিয় ইংরেজি দৈনিক ‘ডেইলি সানের’ ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ২৪ অক্টোবর মঙ্গলবার। এ উপলক্ষে সোমবার সন্ধ্যায় বারিধারার বসুন্ধরা আবাসিক এলাকায় পত্রিকাটির কার্যালয়ে অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কেক কেটে শুভক্ষণের সূচনা করেন দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান ও সাফওয়ান সোবহান।

এ সময় আরো উপস্থিত ছিলেন ডেইলি সানের ভারপ্রাপ্ত সম্পাদক এনামুল হক চৌধুরী, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক মোস্তফা কামাল, ডেইলি সানের নির্বাহী সম্পাদক শিয়াবুর রহমান, নিউজ টোয়েন্টিফোরের হাসনাইন খুরশেদসহ আরও অনেকে।

ডেইলি সানের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার পত্রিকার প্রধান কার্যালয়ে দিনভর শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ অনুষ্ঠান চলবে।

প্রসঙ্গত, ২০১০ সালের ২৪ অক্টোবর আত্মপ্রকাশ করে ডেইলি সান। বস্তুনিষ্ঠতা ও অনুসন্ধানী সাংবাদিকতার জন্য প্রকাশের অল্প দিনের মধ্যেই ডেইলি সান দেশের অন্যতম জনপ্রিয় দৈনিকে পরিণত হয়।

স/মা