ঢাকাসোমবার , ২৩ অক্টোবর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ডেমরায় অগ্নিকাণ্ডে একই পরিবারের সাতজন দগ্ধ

admin
অক্টোবর ২৩, ২০১৭ ৮:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক

রাজধানীর ডেমরায় একটি বাড়ির দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডে একই পরিবারের সাতজন দগ্ধ হয়েছেন। আজ সোমবার ভোর ৫টার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

দগ্ধরা হলেন-মো. আলমগীর (৪৫), তার স্ত্রী ফেরদৌসা (৩৫), ছেলে ঈমন (১৫), শিপন (১২), তাফিন (২) এবং তার ভাতিজা তোফায়েল (২৪) ও তার স্ত্রী রত্না (১৭)।

ভুক্তভোগীরা জানান, রবিবার দিবাগত রাত ৪টার দিকে বাসার সবাই ঘুমন্ত অবস্থায় ছিলেন। এসময় সন্তানদের চিৎকারে ঘুম ভাঙলে তারা আগুন দেখতে পান। কিভাবে আগুন লেগেছে এ বিষয়ে কেউ কিছুই জানাতে পারেননি।

দুই মাস আগে তারা দ্বিতীয় তলার বাসায় ভাড়ায় উঠেছেন। আলমগীর পেশায় একজন গাড়ি চালক।

দগ্ধ সাতজনকে বার্ন ইউনিটের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া।

বিডি প্রতিদিন/

স/মা