ঢাকামঙ্গলবার , ২১ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পন।

admin
ফেব্রুয়ারি ২১, ২০১৭ ৯:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

যথাযোগ্য মর্যাদা ও ভাব-গাম্ভীয্যপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

কর্মসূচির আলোকে ২০ ফেব্রুয়ারী   সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে পবিত্র কুরআনখানি ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে রাত ১১টা ৪৫ মিনিটে প্রশাসন ভবনের সামনে থেকে ভিসি প্রফেসর ড. হারুন-উররশিদআসকারীর নেতৃত্বে শোক রলি বের হয়। এতে বিশ্ববিদ্যালয়ের  প্রো-ভিসি ডঃ শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর  ডঃ সেলিম তোহা ও বিভিন্ন বিভাগের শিক্ষক সকল শ্রেণীর কর্মকর্তা /কর্মচারি,বিভিন্ন বিভাগের  শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক সংগঠন, ইবি কাস্টমস মোড় পরিবার অংশগ্রহণ করে। র‌্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।

র‌্যালি শেষে একুশের  প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য প্রফেসর ডঃ রাশিদ আসকারী । এসময় উপস্থিত ছিলেন  প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর  ডঃ সেলিম তোহা, ভারপ্রাপ্ত  রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ। এরপর একে একে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদ, প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরাম, বাংলাদেশ ছাত্রলীগ ইবি শাখা, কর্মকর্তা সমিতি, কর্মচারী সমিতি, জিয়া পরিষদ, বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতি, বিভিন্ন হলসমূহ,ইংরেজি বিভাগ সহ  বিভিন্ন বিভাগসমূহ, ইবি প্রেস ক্লাব, সাংবাদিক সমিতি, ছাত্র মৈত্রী, ছাত্র ইউনিয়ন, জাসদ ছাত্রলীগ, বিভিন্ন জেলা ছাত্র কল্যান সমিতি, ইবি থানা পুলিশ, ইবি কাস্টমস মোড় ছাত্র পরিবার সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহ পুষ্পস্তবক অর্পণ করেন।

পুস্পস্তবক অর্পণ শেষে ১ মিনিট নিরবতা পালন ও ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দু‘আ ও মুনাজাত অনুষ্ঠিত হয়। দুআ ও মুনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম কাম খতিব ড. আসম শোয়াইব আহমাদ।

এছাড়াও আজ  ২১ ফেব্রুয়ারি সকাল ৯টায় ভাষা শহীদদের  প্রতি শ্রদ্ধা  জানিয়ে  বিশ্ববিদ্যালয়  প্রশাসন  ভবন  চত্বরে  জাতীয়  পতাকা  উত্তোলন  করে  অর্ধনমিত  করবেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী এবং কালো পতাকা উত্তোলন করবেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান । একই  সময়ে  হলসমূহে  হল  প্রভোস্টগণ  জাতীয়  পতাকা উত্তোলন করে অর্ধনমিত ও কালোপতাকা  উত্তোলন  করবেন। সকাল ১০টায় কেন্দ্রীয় মসজিদে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এরপর বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ে  কেন্দ্রীয় গ্রন্থাগারে ‘একুশে কর্নার’ উদ্বোধন করা হবে।

 স/শা