ঢাকাশুক্রবার , ৬ অক্টোবর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে এক্সটার্নাল পিআর রিভিউ প্রোগ্রাম অনুষ্ঠিত

admin
অক্টোবর ৬, ২০১৭ ৭:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ কর্মকা-ের অংশ হিসেবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগ ইন্টারন্যাশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) অধীনে গত শনিবার (৯ সেেেপ্টম্বর) তাদের এক্সটার্নাল পিআর রিভিউ প্রোগ্রামের প্রথম দিন সফলভাবে সম্পন্ন করেছে।
অনুষ্ঠানে কলম্বো বিশ্ববিদ্যালয়ের অর্থ ও ব্যবস্থাপনা অনুষদের মার্কেটিং বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক অধ্যাপক ড. ফজিলা জামিল আহসান এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের পরিচালক অধ্যাপক ড. অজিত কুমার মজুমদার কোয়ালিটি বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন। বিষয় বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ জেড এম রুহুল মোমেন। এছাড়া ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ড. ফখরে হোসেন ও আইকিউএসি’র অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফার্মেসি বিভাগের সেলফ অ্যাসেসমেন্ট কমিটির প্রধান ও সহকারী অধ্যাপক ফারহানা ইশরাত জাহান বিশেষজ্ঞদের সামনে চূড়ান্ত প্রতিবেদন উপস্থাপন করেন। এছাড়া সেলফ অ্যাসেসমেন্ট কমিটির সদস্যরা শিক্ষক ও অ্যালামনাইদের সঙ্গে তাদের মতামত বিনিময় করেন। অনুষ্ঠান শেষে বিষয় বিশেষজ্ঞ ও বর্হিপরিদর্শকরা ফার্মেসি বিভাগ পরিদর্শন করেন।

স/মা