ঢাকাসোমবার , ২ অক্টোবর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

রাজধানীতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ছাত্র সুজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

admin
অক্টোবর ২, ২০১৭ ৮:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

বিষেশ প্রতিবেদক

রাজধানীর একটি বাসা থেকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে বসুন্ধরা আবাসিক এলাকার বি-ব্লকের রোড নম্বর ১-এর ১৯৩ নম্বর বাসা থেকে ঝালকাঠি জেলা আইনজীবি সমিতির সাবেক সাধারন সম্পাদক এ্যাটভোকেট এম এ জলিলের বড় ছেলে সুজন মাহমুদ (২৩)এর মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, সুজন মাহমুদ (২৩) নামের ওই যুবক কম্পিউটার সায়েন্সের ছাত্র ছিলেন।

সুজনের ফুপাতো ভাই জাহিদুল হক জীবনের বরাত দিয়ে পুলিশ জানায়, ভোরে টয়লেটে যেতে গিয়ে তিনি ভেতর থেকে দরজা বন্ধ পান। অনেক ধাক্কাধাক্কি করেও সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে তারা কাপড় রাখার রডের সঙ্গে সুজনকে ফাঁস দেওয়া অবস্থায় পান।
ভাটারা থানার উপ পরিদর্শক (এসআই) জিয়াউল আলম জানান, গলায় ফাঁস দিয়ে সুজন মাহমুদ (২৩) নামে যুবক আত্মহত্যা করেছে এমন খবরে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। আত্মহত্যা নাকি হত্যা তা বিস্তারিত জানার চেষ্টা চলছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের  মর্গে পাঠানো হয়।।

স/মা