মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে কেন্দ্রিয় বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে দেশবরেণ্য শিক্ষাবিদ ও বুদ্ধিজীবিদের নিয়ে ঢাকার ধানমন্ডিতে বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রিয় কার্যালয়ে বৃহস্পতিবার এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী বলেন বর্তমান বিশ্বশান্তি প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা নতুন মাতৃত্বের অবদান রেখে চলেছেন । তিনি নির্যাতিত নিপীড়িত লাখ লাখ রোহিঙ্গা শরনার্থীদের এদেশে আশ্রয় দিয়ে জাতীয় ও আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছেন। তিনি বলেন বর্তমানে শরনার্থীদের আশ্রয় দানের ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জামার্নীর চ্যান্সেলর এ্যাঞ্জেলিনা মার্কেলকেও ছাড়িয়ে গেছেন। তাঁর দুই সন্তান সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুলকে তিনি সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলেছেন।
ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী আরো বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর শাসনামলে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরুপ সে সময় আন্তর্জাতিক জুলি ও কুরি পুরস্কারে ভুষিত হয়েছিলেন। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন কেন্দ্রিয় বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ডাঃ এস এ মালেক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস-চ্যান্সেলর ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক প্রফেসর ড. আ.আ.স.ম আরেফিন সিদ্দিকী, বুয়েটের সাবেক ভাইস-চ্যান্সেলর ও ঢাকা ওয়াসার বর্তমান চেয়ারম্যান প্রফেসর ড. সাদেকুর রহমান, জাবির সাবেক ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. আনোয়ার হোসেন, রাবি শিক্ষক সমিতি সাবেক সাধারন সম্পাদক প্রফেসর ড. সাদেকুল আরেফিন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু পরিষদের সভাপতি সাবেক ছাত্রনেতা এ্যাডভোকেট সরোয়ার জাহান বাদশা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক প্রফেসর ড. আইনুল হক, বাংলাদেশ ব্যাংক এসোসিয়েশনের সাবেক নেতা নাসির উদ্দিন, বঙ্গবন্ধু পরিষদ ইবিএল ব্যাংক শাখার সভাপতি শাহজাহান আলী, বঙ্গবন্ধু পরিষদের সদস্য আবুল হোসেন প্রমুখ। আলোচনা সভা অনুষ্ঠানটি পরিচালনা করেন কেন্দ্রিয় বঙ্গবন্ধু পরিষদের প্রচার সম্পাদক ও বঙ্গবন্ধু পরিষদ, কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মতিউর রহমান লাল্টু।
স/মা

