ঢাকাবুধবার , ১ নভেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সিএনসি’র স্মরণসভায় বক্তারা

admin
নভেম্বর ১, ২০১৭ ১২:০০ পূর্বাহ্ণ
Link Copied!

 সিএনসি’র স্মরণসভায় বক্তারা  জাতীয় বীরদের জীবন ও কর্ম    তুলে ধরতে হবে

কবি ফররুখ আহমদ, চিন্তাবিদ আল্লামা আবুল হাশিম ও ঔপন্যাসিক সৈয়দ ওয়ালিউল্লাহর স্মরণ সভায় বক্তারা উল্লেখ করেন, আমাদের শিক্ষা কারিকুলাম ও সিলেবাসে উপর্যুক্ত ব্যক্তিদের জীবন ও কর্ম সম্পর্কে বিস্তারিত কিছু নেই। ফলে প্রজন্ম এসব জাতীয় বীর সম্পর্কে ভালভাবে অবহিত হতে পারছেনা। এঁরা আমাদে ঐতিহ্য, ঐশ্বর্য, অহংকার  এবং গৌরব। আমাদের মাথাটা কতটা উঁচুতে তা নির্ণয় করা যাবে যদি আমরা জাতীয় বীরদের জীবন ও কর্ম সম্পর্কে সম্যকভাবে অবহিত হতে পারি।  স্মরণ সভাটি অনুষ্ঠিত হয় সোমবার ৩০শে অক্টোবর )বিকালে নজরুল একাডেমীতে আয়োজন করে সেন্টার ফর ন্যাশনাল কালচার (সিএনসি)। নজরুল একাডেমীর সহ-সভাপতি এম.এ হান্নানের সভাপতিত্বে এই স্মরণ সভায় প্রধানঅতিথি হিসেবে ছিলেন সাবেক সচিব ড. মোহাম্মদ আবদুল মজিদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন এডভোকেট মুহাম্মদ ফয়জুল কবীর, কবি হাসিনা আক্তার ও জাহিদ আবেদীন। অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন, গবেষক এমদাদুল হক চৌধুরী, শাহনাজ পারভিন লাভলী, জি.এম. রুহুল আমিন ও ফারাহ হোসাইন প্রমুখ।

   অনুষ্ঠানের বিশেষ এক জমজমাট পর্বে কবি লেখক কার্টুনিস্ট শেখ তোফাজ্জল হোসেনকে “চিন্তাবিদ আল্লামা আবুল হাশিম সিএনসি পদক ২০১৭” প্রদান করা হয়। “ঔপন্যাসিক সৈয়দ ওয়ালিউল্লাহ সিএনসি পদক ২০১৭” প্রদান করা হয় কবি হাসিনা আক্তারকে। “কবি ফররুখ আহমদ সিএনসি পদক ২০১৭” প্রদান করা হয় কবি ও লেখক জাহিদ আবেদীনকে। স্বাগত বক্তব্য রাখেন সিএনসি’র নির্বাহী পরিচালক মাহবুবুল হক। কথা ও কবিতাপাঠে অংশগ্রহণ করেন যথাক্রমে কবি হাসিনা আক্তার, এমদাদুল হক চৌধুরী, সাঈদ জোবায়ের, জাহিদ আবেদীন, জাকিউল হক জাকি, মামুন, রুহুল আমিন, শাহনাজ পারভিন প্রমুখ। সংগীত পরিবেশন করেন কন্ঠশিল্পী মাসুদ রানা।
অনুষ্ঠান পরিচালনা করেন নুরুল ইসলাম খান মামুন

স/মা