♦হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি:ফরিদপুরের সালথা উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ওয়াসিম জাফরকে শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের নকুলহাটি গ্রামের নিজ বাড়ি থেকে ফরিদপুরের ডিবি পুলিশ তুলে নিয়ে গেছে বলে ওয়াসিম জাফরের পিতা সাবেক ইউপি চেয়ারম্যান আঃ লতিফ মিয়া জানিয়েছেন । এদিকে একই রাত ২টার দিকে উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাতুব্বারকে একই উপজেলার খলিশাডুবি গ্রামের নিজ বাড়ি থেকে ডিবি পুলিশ তুলে নিয়ে যায় ।
এব্যাপারে ফরিদপুরের ডিবি ওসি সাংবাদিকদের জানান, তাদের দুজনের বিরুদ্ধে পূর্বে ওরেন্ট থাকার কারণে তাদের গ্রেফতার করা হয়েছে ।
স/শা

