রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় “প্রিয় বাংলাদেশ”-এর আলোচনা সভা অনুষ্ঠিত
প্রিয় বাংলাদেশ, আর্তমানবতার সেবার আরেক নাম। বাংলাদেশের বর্তমানের একটি জাতীয় ইস্যু হচ্ছে রোহিঙ্গা। তাদের উপর অত্যাচার ও মানবোতর জীবন এখন বিশ্ব বিবেকের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে আছে। রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তার লক্ষ্যে গত শনিবার সন্ধ্যায় উত্তরার ঢাকা এভিয়েশন ক্লাবে প্রিয় বাংলাদেশ সংগঠনের আয়োজনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. মোঃ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এড. আমজাদ হোসেন বাবুল, জিপি, জজ কোর্ট, গাজীপুর, মোমেনুর রসুল, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ড. নিজাম উদ্দিন জামি, সহকারী অধ্যাপক, শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিব টেকনোলজী, দিলু মজুমদার, সাধারণ সম্পাদক, ঢাকা এভিয়েশন ক্লাব, চিত্রনায়ক খালিদ হোসেন সম্রাট, অনক আলী হোসেন শাহিদী, অর্থ সম্পাদক, টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসার এসোসিয়েশন অব বাংলাদেশ, রেজউল হক রেজা, দপ্তর সম্পাদক, টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসার এসোসিয়েশন অব বাংলাদেশ এবং চিত্রনায়ক গোলাম কিবরিয়া তানভীর। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রিয় বাংলাদেশ সংগঠনের সভাপতি ফরমান আলী। আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রিয় বাংলাদেশের সাধারণ সম্পাদক জনাব তূর্য নাসির এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাংগঠনিক সম্পাদক জনাব সাখাওয়াত স্বপন।
এসময় প্রধান অতিথি মোঃ জাহাঙ্গীর আলম তার বক্তব্যে বলেন, লক্ষ লক্ষ লোক মিয়ানমার থেকে বাংলাদেশে এসেছে, শুধু মাত্র মানবিক দিক বিবেচনা করে বর্তমান সরকার তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করেছন। মাননীয় প্রধানমন্ত্রী উধৃতি দিয়ে তিনি বলেন, বাংলাদেশ মানবতার দেশ, মাননীয় প্রধানমন্ত্রী মানবতার নেত্রী, এই উদারতার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের কাছ থেকে পেয়েছেন মাদার অব হিউমিনিটি উপাধি। জাহাঙ্গীর আলম বলেন, তিনি বেশ কয়েক বার রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে খাদ্য দিয়ে অর্থ দিয়ে সাহায্য করেছেন। যতদিন এই সংকটা থাকবে ততদিন এভাবেই সহযোগীতার আশ্বাস দিয়ে সবাইকে পাশে দাড়াবার আহ্বান জানান। মোমেনুর রসুল বলেন, স্বদেশ স্বভূমি যার নেই তার জন্য বেচে থাকা খুবই দুর্বিষহ, সেবাই মানুষের ধর্ম, আর তাই বাংলাদেশ সরকারের সাথে দাঁড়িয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় রোহিঙ্গাদের প্রাণ বাচানোর জন্য। এড. আমজাদ হোসেন বাবুল প্রিয় বাংলাদেশ এর উদ্দোগ কে স্বাগত জানিয়ে বলেন, সমগ্র বাঙালি রোহিঙ্গাদের পাশে দাড়িয়েছে, যে যেভাবে পারছে সাহায্য করছে, যে ভাবে আমরা সাহায্য পেয়েছি ১৯৭১ সনে মহান মুক্তি যুদ্ধের সময়।
রেজাউল হক বলেন, বাংলাদেশ কোন কিছু না ভেবেই রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে, যখন তাদের অসহায়ত্ব ভেসে উঠল তখন খুব সচেতন ভাবে মানবিক দিক বিবেচনা করে তাদের পাশে দাঁড়িয়েছে। ড. নিজাম উদ্দিন বলেন, মানুষ মানুষের পাশে দাঁড়িয়েছে। সে কি রোহিঙ্গা, না হিন্দু না মুসলমান সেটা দেখার বিষয় নয়। প্রিয় বাংলাদেশ তাদের পাশে দাঁড়িয়েছে, আমরা প্রিয় বাংলাদেশ এর সাথে আছি। অনক আলী বলেন, সবার উপর মানুষ সত্য তার উপরে কেই নেই। শুধু মাত্র মানবিকতার জন্য প্রিয় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, তাদের এই চেতনা পৌছে যাবে আন্তর্জাতিক অঙ্গনে, বাংলাদেশ টেলিভিশন প্রডিউসার এসোসিয়েশন প্রিয় বাংলাদেশের সাথে আছে এবং থাকবে। এছাড়াও বক্তব্য রাখেন চিত্রনায়ক খালিদ হোসেন সম্রাট, গোলাম কিবরিয়া তানভীর, অভিনেত্রী কামরুন্নাহার আন্না। সভার সভাপতি ফরমান আলী বলেন- আর্তমানবতার সেবায় প্রিয় বাংলাদেশ সব সময় পাশে আছে এবং থাকবে। এসময় আরো উপস্থিত ছিলেন আজ রবিবার খ্যাত পরিচালক মনির হোসেন জীবন, উপস্থাপক শফিউল আলম বাবু, চিত্রনায়ক সাগর, চিত্রনায়িকা শম্পা, প্রিয় বাংলাদেশ এর যুগ্ম সম্পাদক মোঃ মনিরুজ্জামান শিশির ও আলী নূর জয়, আইন ও দপ্তর সম্পাদক এড. মাহমুদুর রহমান খান, মহিলা সমম্পাদিকা কাজী বর্ণালী, সাগর, মোঃ মাসুদসহ অনেক শুভানুধ্যায়ী। উপস্থাপনায় ছিলেন ডাঃ নোভা ও হীরা আক্তার।
স/মা

