ঢাকাবুধবার , ১৫ নভেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

রিক্রটিং এজেন্সির অফিসে সন্ত্রসীদের এলোপাথাড়ি গুলি ,নিহত ১

admin
নভেম্বর ১৫, ২০১৭ ১২:০১ পূর্বাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক

রাজধানীর বনানীতে একটি রিক্রটিং এজেন্সির অফিসে সন্ত্রসীদের এলোপাথাড়ি গুলিতে মির্জা পারভেজ নামে এক অফিস  কর্মচারীর মৃত্যু হয়েছে।   নিহত পারভেজের বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলায় বলে জানা গেছে।

  মঙ্গলবার রাতে বনানী চার নম্বর রোডের ১৩ নম্বর বাড়ির ওই অফিসে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরো ৩ জন আহত হয়েছে। আহত  তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোস্তাক আহমেদ জানান, বনানীতে একটি অফিসে সন্ত্রাসীরা হামলা চালালে একজন নিহত ও তিনজন আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

স/মা