ঢাকাবুধবার , ৩ নভেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

রাজারবাগের পীর সিন্ডিকেটের ভুয়া মামলায় জর্জরিত ভুক্তভোগীরা

admin
নভেম্বর ৩, ২০২১ ৪:৩২ অপরাহ্ণ
Link Copied!

রাজারবাগের পীর সিন্ডিকেটের ভুয়া মামলায় জর্জরিত ভুক্তভোগীরা

হুমায়ুন কবির: রাজারবাগের পীর সিন্ডিকেটের মিথ্যা, বানোয়াট ও হয়রানিমূলক মিথ্যা মামলা থেকে মুক্তি এবং এই সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা।

বুধবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিভিন্ন জেলা, উপজেলা থেকে আগতরা ভুক্তভোগীরা এই মানববন্ধন করেন।

মানববন্ধনে রংপুরের পীরগঞ্জ থেকে আগত মো.আব্দুল হাকিম বলেন, আমার ছেলে মো. আব্দুল মালেকের নামে ২০১৫ সালে শিশু হত্যার মিথ্যা মামলা দেয় রাজারবাগের মুরিদরা। আমার ছেলে আজ তিনবছর ধরে জেলে বন্দী।আমি আমার ছেলের নিঃশর্ত মুক্তি চাই। এবং এই ভন্ড, প্রতারক রাজারবাগের পীর সিন্ডিকেটের বিচার দাবি করছি।

খাগড়াছড়ি থেকে আসা মো. জাহাঙ্গীর আলম বলেন, রাজারবাগের পীরের মহিলা মুরিদ (নাহিদা আক্তার রত্না) আমার নামে মানবপাচার মামলা করে আমার ১০ একর জমি হাতিয়ে নেয়। আমার বাড়ি খাগড়াছড়ি, অথচ আমার নামে মামলা করেছে খুলনার বটিয়াকাটা থানায়! যে মামলার কোন বাদী খুঁজে পাচ্ছি না।

আমার নামে ২০১২ সালে মামলা করলেও ২০১৬ সালে আমাকে আটক করে পুলিশ। এরপর ৪৭ দিন জেল খেটে আমি মুক্তি পাই। এমন মিথ্যা, বানোয়াট এবং হয়রানিমূলক মামলা থেকে আমরা মুক্তি চাই।

খাগড়াছড়ির দিঘিনালা থেকে আসা খলিল হাওলাদার বলেন, আমার নামে এই পীর সিন্ডিকেট ২০১৬ সালে মানবপাচার ও নারী নির্যাতন মামলা করেন। যে মামলায় আমাকে ২০১৭ সালে আটক করে পুলিশ। আমি ৩ বছর ২ মাস জেলে ছিলাম।

খাগড়াছড়ির গুইমারা থেকে আসা আক্তারুজ্জামান বলেন, এরা জোর করে আমার জমি দখল করে নেয়। ২০১৪ সালে যশোরে আমার বাবা এবং আমার নামে মিথ্যা মানবপাচারসহ তিনটি মামলা দেয় এই সিন্ডিকেট। ওই তিন মামলায় ১ বছর জেল খেটেছি আমি।

আশুলিয়া চারাবাগ থেকে আসা সোহরাব গং, খোকন, সাইমন ও হাবিবুল্লাহর নামে মানবপাচারের চার মামলা এবং গুমের একটিসহ মোট ৫টি মামলা করে এই সিন্ডিকেট।

অবিলম্বে এসব মিথ্যা মামলা থেকে তাদের খালাস এবং রাজারবাগের এই সিন্ডিকেট থেকে মুক্তি চান ভুক্তভোগীরা।

এছাড়া মানববন্ধনে তারা রাজারবাগের পীর দিল্লুুর রহমানের বিরুদ্ধে জাতীয় মানবাধিকার কমিশনের তদন্ত প্রতিবেদন অবিলম্বে বাস্তবায়নের দাবি তোলেন এবং এই গংদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি করেন ভুক্তভোগীরা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, মো. আমিনুল মেম্বার, আমির হোসেন, নাজমা আক্তার, মমতাজ, আক্তারুজ্জামানসহ আরও অনেক ভুক্তভোগী।

স/এষ্