ঢাকাবুধবার , ২২ নভেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

রাজধানীতে এক কিশোরকে হত্যা

admin
নভেম্বর ২২, ২০১৭ ৭:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক

রাজধানীর শনির আখড়ায় এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। মৃত সেই কিশোরের নাম কাওসার আহমেদ (১৭)।

মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিতিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আহত অবস্থায় কাওসারকে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসেন দুই পথচারী। রাসেল ও মানিক নামের সেই দুইজন জানান, রাত সোয়া ৯টায় শনির আখড়া বাসস্ট্যান্ড এলাকায় রক্তাক্ত অবস্থায় কাওসারকে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে যান তারা। এসময় কর্তব্যরত চিকিৎক কাওসারকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প ইনচার্জ বাচ্চু মিয়া জানান, কাওসারের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

    স/মা