ঢাকারবিবার , ১১ ডিসেম্বর ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

বিমানবন্দরে ১০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

admin
ডিসেম্বর ১১, ২০২২ ৭:১২ অপরাহ্ণ
Link Copied!

বিমানবন্দরে ১০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

মনির হোসেন জীবন: রাজধানীর বিমানবন্দর রেলস্টেশন এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র গোয়েন্দা-উত্তরা বিভাগ। গ্রেফতারকৃতরা হলেন- মোঃ মোবারক হোসেন, মোঃ তানভীর হোসেন ও মোঃ তুষার আলী।

শনিবার দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে উত্তরা বিভাগের বিমানবন্দর থানার রেলস্টেশন এলাকা থেকে ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়।

আজ রোববার গোয়েন্দা-উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু এ খবর নিশ্চিত করেছেন।

তিনি জানান, কয়েকজন মাদক কারবারি উত্তরার বিমানবন্দর রেলস্টেশন এলাকায় মাদক দ্রব্য বিক্রয়ের জন্য অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে শনিবার দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে বিমানবন্দর থানার রেলস্টেশন এলাকা ঝটিকা অভিযান চালায় গোয়েন্দা পুলিশ ডিবি । তখন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ১০ হাজার পিস ইয়াবাসহ মোবারক, তানভীর ও তুষারকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা কক্সবাজারের সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে বিক্রয়ের জন্য ঢাকায় এনেছিল।

এদিকে, আজ দুপুর ২ টায় উত্তরা বিভাগের বিমানবন্দর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) তাপস কুমার দাস জানান, এঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।