ঢাকামঙ্গলবার , ১৯ সেপ্টেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বিতর্কিত ব্যবসায়ী মুসা বিন শমসের যেন দেশ ছেড়ে যেতে না পারেন ?

admin
সেপ্টেম্বর ১৯, ২০১৭ ১১:১৬ অপরাহ্ণ
Link Copied!

বিতর্কিত ব্যবসায়ী মুসা বিন শমসের যেন দেশ ছেড়ে যেতে না পারেন, সে জন্য পুলিশের বিশেষ শাখার কাছে চিঠি পাঠিয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। অধিদপ্তরের সহকারী পরিচালক শহীদুজ্জামান সরকার স্বাক্ষরিত এ চিঠি সম্প্রতি বিশেষ শাখার অতিরিক্ত আইজিপি বরাবর পাঠানো হয়।

অর্থ পাচারের অভিযোগে মুসার বিরুদ্ধে মামলা করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এ মামলা থেকে বাঁচতেই বিতর্কিত এই ব্যবসায়ী দেশে ছেড়ে যেন যেতে না পারেন, এ জন্যই এ চিঠি পাঠানো হয়েছে।

গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান মঙ্গলবার রাতে প্রথম আলোকে বলেন, মুসা বিন শমসেরকে সম্পদের বিবরণ জমা দিতে বলা হয়েছিল। তিনি বলেছেন, সুইস ব্যাংকে তার (মুসা) ৯৬ হাজার কোটি টাকা আছে। এ টাকার আয়ের উৎস জানতে চাওয়া হয়েছিল। গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী রাজস্ব কর্মকর্তা শাহরিয়ার মাহমুদ এ ব্যাপারে মুসাকে চিঠি পাঠিয়েছিলেন। কিন্তু এক মাস হয়ে গেল চিঠির কোনো জবাব পাওয়া যায়নি। তিনি দেশত্যাগ করতে পারেন, এ আশঙ্কায় এসবি অফিসে চিঠি পাঠানো হয়েছে।

স/মা